সোমবার, ২৯ জুন ২০২৬

হালদা নদী থেকে ৫ হাজার মিটার জাল ও নৌকা জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

প্রাকৃতিক মৎস ভান্ডার হালদা নদীতে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল ও নৌকা জব্দ করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯টি ঘেরাজাল জব্দ করা হয়। যার পরিমাণ প্রায় ৫ হাজার মিটার। এছাড়া একটি জাল বসানোর নৌকা জব্দ করা হয়। গড়দুয়ারার ইউপি সদস্য ইস্কান্দারের কাছে ১টি জাল ও ১টি নৌকা, ছিপাতলী ইউপি সদস্য বেলাল আহমেদের কাছে ৭টি জাল ও নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যানের কাছে ১টি জাল রয়েছে। অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা সহযোগিতা করেন। এ ছাড়া আইডিএফ মৎস্য কর্মকর্তা রাব্বানী ও স্বেচ্ছাসেবকরা অভিযানে অংশ নেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরাজাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। হালদা নদীর মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...