সোমবার, ২৯ জুন ২০২৬

রূপালী ব্যাংকের ৫৮০ কোটি টাকা গিলে খেল নুরজাহান গ্রুপ: ঋণ পরিশোধ না করতে প্রতিষ্ঠান দেউলিয় ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর সাগরিকায় অবস্থিত চট্টগ্রামের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নুরজাহান গ্রুপকে ৫৮০ কোটি টাকা ঋণ পরিশোদের নির্দেশ দিয়েছে আদালত। গ্রুপের ছয় পরিচালককের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে রূপালী ব্যাংকের দায়ের করা তিনটি মামলায় (৩১ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জজ মুজাহিদুর রহমান আগামী ৬০ দিনের মধ্যে এ ঋণ পরিশোধের নির্দেশ দেন। মঙ্গলবার অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খেলাপি ঋণ আদায়ে ২০১৬ সালে নুরজাহান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জাসমির ভেজিটেবল অয়েল, মারবিন ভেজিটেবল অয়েল এবং মেসার্স নুরজাহান সুপার অয়েল লিমিটেডের ছয় পরিচালকের বিরুদ্ধে তিনটি মামলা করে রূপালী ব্যাংক। এসব প্রতিষ্ঠানের ছয় পরিচালক জহির আহমেদ রতন, টিপু সুলতান, জসিম উদ্দিন, ইফতার আল জাবের, তাসমিন মনোয়ার ও ফরহাদ মনোয়ারকে আসামি করা হয়। তিন মামলায় সোমবার আদালত এ রায় প্রদান করেন।
আদালত সূত্র জানান, অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করার জন্য ২০১১ সালে রূপালী ব্যাংক নুরজাহান গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছিল। বেশ কয়েকবার পুনঃতফশিল সুবিধা দেওয়ার পরও নুরজাহান গ্রুপ বিপুল পরিমাণ খেলাপি ঋণ পরিশোধ করেনি। এরপর তিনটি মামলায় আদালত ঋণ পরিশোধের এ নির্দেশ দেন।
রেজাউল করিম আরও জানান, নুরজাহান গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান জাসমির ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান বর্তমানে সাউথইস্ট ব্যাংকের ২৬৮ কোটি টাকা আদায়ে দায়ের করা মামলায় চট্টগ্রাম কারাগারে সাজা ভোগ করছেন। তার বিরুদ্ধে ঋণ খেলাপ এবং চেক প্রতারণার অভিযোগে ২১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গত ২৯ সেপ্টেম্বর টিপু সুলতানকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...