শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচার

- Advertisement -
Single page 1st Paragraph

ব্রিটিশবিরোধী আন্দোলনে স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবে অংশ নিয়েছিলেন তিনি। দেশের জন্য জীবন বিলিয়ে দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন। যুগের পর যুগ ধরে উপমহাদেশে তিনি নারীদের কাছে প্রেরণার নাম। তার বীরত্বভরা জীবন ঠাঁই পেয়েছে সাহিত্য-আলোচনায়। এবার প্রীতিলতাকে দেখা যাবে রুপালি পর্দায়। প্রীতিলতার আত্মাহুতির প্রায় ৯০ বছর পর এই প্রথম তাকে নিয়ে কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হয়েছে।

সিনেমার নাম ‘বীরকন্যা প্রীতিলতা’, বানিয়েছেন প্রদীপ ঘোষ। আর প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। নভেম্বরের তৃতীয় অথবা শেষ সপ্তাহে মুক্তি পাবে দেশজুড়ে। তার আগে বুধবার শুরু হচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’র আনুষ্ঠানিক প্রচার।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই প্রচার কার্যের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ‘বীরকন্যা প্রীতিলতা’র পরিচালক প্রদীপ ঘোষ। তিনি জানান, চলতি মাসেই সিনেমাটির মুক্তির সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত স্কুল ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হবে এটির প্রচারণা কার্যক্রম।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে তৈরি হয়েছে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি। ২০১৯-২০ অর্থবছরে সিনেমাটি সরকারি অনুদান পায়। সিনেমায় নুসরাত ইমরোজ তিশা ছাড়া আরও আছেন মনোজ প্রামানিক, কামরুজ্জামান তাপুসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

উল্লেখ্য, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম জগদ্বন্ধু ওয়াদ্দেদার এবং মায়ের নাম প্রতিভা দেবী। মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানী ছিলেন জগদ্বন্ধু।

প্রীতিলতারা ছিলেন তিন ভাই ও দুই বোন। প্রীতিলতার শৈশব কাটে তার নানা বাড়িতে। লাজুক স্বভাবের প্রীতিলতা সংসারের বিভিন্ন কাজে তার মাকে সাহায্য করতেন।

১৯২৮ সালে চট্টগ্রামের ড. খাস্তগির সরকারি বালিকা বিদ্যালয় থেকে লেটার মার্ক পেয়ে তিনি ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে আইএ পড়ার জন্য তিনি ঢাকার ইডেন কলেজে ভর্তি হোন। ১৯৩০ সালে অনুষ্ঠিত আইএ পরীক্ষায় তিনি সম্মিলিতভাবে পঞ্চম ও মেয়েদের মধ্যে প্রথম স্থান লাভ করেন। পরবর্তীতে তিনি কলকাতার বেথুন কলেজ থেকে ১৯৩২ সালে ডিস্টিংশনসহ বিএ পাশ করেন। তবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তার এবং তার বান্ধবী বীণা দাশগুপ্তের ফলাফল স্থগিত রাখা হয়। পরবর্তীতে ২০১২ সালের ২২ মার্চ অনুষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাদের দুজনকে মরণোত্তর স্নাতক ডিগ্রি প্রদান করা হয়।

চট্টগ্রাম শহরের উত্তরদিকে পাহাড়তলী স্টেশনের কাছে ব্রিটিশদের ‘ইউরোপিয়ান ক্লাব’ নামে এক ক্লাব ছিল, যা ছিল তাদের আমোদ-প্রমোদের জায়গা। ক্লাবটির সামনে রাখা এক সাইনবোর্ডে বোল্ড হরফে লেখা ছিল, “ডগ অ্যান্ড ইন্ডিয়ান প্রহিবিটেড।” অর্থ হচ্ছে, কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। সন্ধ্যা হতেই ইংরেজরা এই ক্লাবে এসে নাচ-গান করত, মদ খেতো।

১৯৩২ সালের সেপ্টেম্বর মাসে প্রীতিলতা ও তার সহযোদ্ধারা ইউরোপিয়ান ক্লাব দখলের সময় ব্রিটিশ পুলিশ তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। গ্রেপ্তার এড়াতে প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড পান করে আত্মাহুতি দেন। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ২১ বছর।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...