চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মুন্না (১৭)। গত সোমবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুন্নার বাড়ি নগরীর হালিশহর থানাধীন আনন্দবাজার টিটি কলোনিতে।
চট্টগ্রামে এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৫ জনের মৃত্যু হলো। এ নিয়ে অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৯২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ২৬ এবং সরকারি হাসপাতালে ৩৮ জন চিকিৎসা নিচ্ছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত ১৫ জন মারা গেছেন। চলতি বছর মোট দুই হাজার ৭৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

