শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জিপিএইচ ইস্পাত পরিদর্শনে টাটা’র প্রতিনিধি দল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় লোহার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড কারখানা পরিদর্শন করেছে ভারতের টাটা স্টীল লিমিটেডের একটি প্রতিনিধি দল। ইলেকট্রিক কোয়ান্টাম আর্থ ফার্নেস (ইএফ) প্রযুক্তি ব্যবহার করে গুণগত মানে সেরা লোহার রড বানানোর অভিজ্ঞতা নিতে জিপিএইচ কারখানা পরিদর্শনে এসেছেন বলে জানান টাটা’র প্রতিনিধি দলের প্রধান।

মঙ্গলবার দিনভর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানার বিভিন্ন প্ল্যান্ট পরিদর্শন করেন টাটার প্রতিনিধি দলের সদস্যরা। প্ল্যান্টের প্রযুক্তি সহায়ক প্রতিষ্ঠান প্রাইমেটালসের তত্ত্বাবধানে তারা ইস্পাত খাতের এই বিশ্বমানের প্রকল্প পরিদর্শনে আসেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন টাটা স্টীলের প্রকৌশল বিভাগের প্রধান (স্টীল মেকিং) সন্তোষ কুমার মৌরয়া। সঙ্গে ছিলেন টাটা স্টীল লিমিটেডের উর্দ্ধতন ব্যবস্থাপক (মিলস) শ্যাম্পু কুমার, উর্দ্ধতন ব্যবস্থাপক (ডিএন্ডই) ত্রিদিপ মন্ডল, উর্দ্ধতন ব্যবস্থাপক (এসএমএলপি) কৃষ্ণা মুরারি চৌবে এবং প্রাইমেটালস অস্ট্রিয়ার তিন বিভাগের তিন ভাইস প্রেসিডেন্ট জোসেফ গালেটনার, স্টেফান ফেলনার, দিলিপ সরকার ও প্রাইমেটালস ইউএসএ (বিআইডি প্রজেক্ট) ম্যানেজার পিটার কেইজার।

প্রতিনিধি দল কারখানায় পৌঁছালে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল তাদের স্বাগত জানান। এ সময় জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণণ) শোভন মাহবুব শাহাবুদ্দীন, নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) মাদানী এম ইমতিয়াজ হোসেন, গণমাধ্যম উপদেষ্টা অভীক ওসমান এবং প্ল্যান্ট প্রধান ড. এস এম সুমন।

টাটার প্রতিনিধিদলকে জিপিএইচ প্ল্যান্টে স্ক্র্যাপ প্রকিউরমেন্ট, অক্সিজেন প্ল্যান্ট, পরিবেশসহ সার্বিক বিষয় অবগস করা হয়। পরিদর্শনের পর প্রতিনিধি দলের প্রধান সন্তোষ কুমার মৌরয়া বলেন, ‘জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি সমৃদ্ধ প্ল্যান্ট একটি রেফারেন্স প্ল্যান্ট। কিভাবে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বিশ্বমানের ইস্পাত সামগ্রী তৈরি করছে তার অভিজ্ঞতা নিতে আমরা এসেছি। এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগাবো।’

জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ‘জিপিএইচ দেশি-বিদেশিদের কাছে অনুকরণীয় বলেই এশিয়া খ্যাত টাটা স্টীল প্রতিনিধিদল আমাদের প্ল্যান্ট সফর করেছে। এ জন্য আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি।’

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...