রবিবার, ২১ জুন ২০২৬

নিউজিল্যান্ডকে ২০ রানে হারাল ইংল্যান্ড

- Advertisement -
Single page 1st Paragraph

নিউজিল্যান্ডকে হারিয়ে ২০ রানে হারিয়ে  টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখলো ইংল্যান্ড।

হারলে নিশ্চিত বিদায়, জয় পেলে সেমি-ফাইনালের আশা- এমন সমীকরণে মঙ্গলবার (১ নভেম্বর) ব্রিসবেনে খেলতে নেমেছিল ইংল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নামে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনায় উদ্বোধনী জুটিতে ৮১ রান পায় ইংলিশরা।

অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ১০.২ ওভারে ৮১ রানের জুটি গড়েন অধিনায়ক জস বাটলার। ৪০ বলে ৫২ রান করেন অ্যালেক্স হেলস। এছাড়া অধিনায়ক বাটলার করেন ৪৭ বলে সর্বোচ্চ ৭৩ রান।

দুই ওপেনার বাটলার ও অ্যালেক্স হেলসের জোড়া ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংলিশরা। এছাড়া ১৪ বলে ২০ রান করেন লিয়াম লিভিংস্টন।

১৮০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৫৯ বলে ৯১ রানের জুটি গড়েন অধিনায়ক কেন উইলিয়ামস। ফলে দুই উইকেটে ১১৯ রান করে জয়ের পথেই ছিল নিউজিল্যান্ড।

জয়ের পথে থাকলেও মাত্র ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় কিউইরা। ৪০ বলে ৪০ রান করেন উইলিয়ামস। আর ৩৬ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে ফিলিপস বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে যায় কিউইরা। কারণ, শেষ ১৮ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন হয় ৪৯ রান, হাতে ছিল ৫ উইকেট।

ইনিংসের ১৮তম ওভারের তৃতীয় বলে ফিলিপস আউট হলে জয়ের আশা শেষ হয়ে যায় কিউইদের। শেষ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮ রান স্কোর বোর্ডে যোগ করে নিউজিল্যান্ড। ফলে ২০ ওভার শেষে নিউজিল্যান্ডে স্কোর দাঁড়া ৬ উইকেটে ১৫৯ রান। বিপরীতের ২০ রানের জয় পায় ইংল্যান্ড। ম্যাচ সেরা হন ইংল্যান্ডের জস বাটলার।

এ ম্যাচ শেষে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় অবস্থান গড়েছে ইংলিশরা। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।

এছাড়া সমান ম্যাচ খেলে ৫ পয়েন্ট তিনে রয়েছে অস্ট্রেলিয়া। আর চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে এখনো সেমি ফাইনালে খেলার আশা দেখছে শ্রীলঙ্কা।

ইউডি

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...