সোমবার, ২৯ জুন ২০২৬

কারিগরি শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দক্ষ মানব সম্পদে পরিনত করতে হবে : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান দেয়া না গেলে তারা দেশর সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হবে। নতুন নেতৃত্ব গঠনে দেশও পিছিয়ে পড়বে। মুক্তিযোদ্ধের ইতিহাস ও গৌরবগাঁথা মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র পুথিগত শিক্ষায় শিক্ষত করলে হবে না। সুশিক্ষিত জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের নীতি-নৈতিকতা ও মূল্যবোধের জ্ঞানের উপর গুরুত্ব দিয়ে। তথ্যপ্রযুক্তির এই যুগে সাধারণ শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের দক্ষ ও কারিগরি শিক্ষার মাধ্যমে প্রকৃত মানব সম্পদে পরিনত করতে হবে। আজ মঙ্গলবার সকালে কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের বিদায় সম্বর্ধনা, নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, প্রধান শিক্ষা কর্মকর্তা বেগম লুৎফুন নাহার, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. এয়াকুব, শিক্ষার্থী তাসফিয়া তাজনিন অহি। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, কাপাস গোলা কলেজের অধ্যক্ষ নুর বেগম, পরিচালনা কমিটির সদস্য নাছির তালুকদার, কুলগাঁ স্কুলের প্রধান শিক্ষক শুধাংসু বিকাশ কর স্থানীয় আওয়ামীলীগ নেতা হাজী নরুল আলম, মো. ইকবাল, মোস্তাক আহমদ, হাজী ইব্রাহীম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আমিরুল হক খান।

মেয়র বলেন, যে জাতি নিজ দেশের সঠিক ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানেনা, সেই জাতি কখনো উন্নতি করতে পারেন না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে ভাবমুর্তি রক্ষায় অধ্যয়নে তোমাদের মনোযোগি ও পরিশ্রমী হতে হবে। পারিবারিক অনুশাসন ও ধর্মীয় রীতিনীতি মেনে চললে নিজেকে সৎ, আদর্শবান ও আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।

সভাপতির বক্তব্য প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নিশ্চিত করার জন্য কলেজ পরিচালনা পরিষদকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষাকে বাণিজ্যিকি করণ করার মানসিকতা পরিহার করতে হবে। কলেজ ভবন তৈরী, বাউন্ডারি দেয়াল ও খেলার মাঠের সংস্কারের ব্যাপারে যে দাবী উত্থাপন করে হয়েছে তা শিক্ষা মন্ত্রনালয়ের ফ্যাসেলিটিস বিভাগের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করার জন্য কলেজ পরিচালনা কমিটিকে তিনি পরামর্শ প্রদান করেন।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী অনুষ্ঠানে শুরুতে জাতীয় পতাকা ও কলেজ পতেকা উত্তোলন করে অনুষ্ঠানে উদ্বোধন করে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং কলেজে মুজিব কর্নারেও উদ্বোধন করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...