সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মেহেদী হাসান (১৫) খুনের ঘটনায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি শাহিনুর বেগম ও নান্নুকে খালাস দিয়েছেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাদ্দাম, ইমরান, রাসেল, ওলি, রাব্বি ওরফে ছটু, আশিক, রাশিদ ও ফয়সাল।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় নতুন দিন ধার্য করেন ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার।

জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি ভবনের ফ্লোরে অচেতন অবস্থায় মেহেদীকে পাওয়া যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন মেহেদীর বাবা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৭ সালের ১২ জুন ১০ জনের নাম উল্লেখ্য করে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোকছেদুর রহমান। এরপর ২০১৯ সালের ১ এপ্রিল এ মামলার বিচারকার্য শুরু হয়।

এই বিভাগের সব খবর

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রেবাবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে হজ ব্যবস্থাপনা...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট নয়। অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন একই তারিখে...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও...

সর্বশেষ

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার...

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু

জেলার কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি...

বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিষু ও বিজু উৎসব

জেলার সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরাতন বছরকে...

আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্র রোববার কোনো সমঝোতায়...