বুধবার, ২৪ জুন ২০২৬

নামজারি নিয়ে ঘুষ ভাইরাল : সহকারী ভূমি কর্মকর্তা বরখাস্ত

- Advertisement -
Single page 1st Paragraph

জমির নামজারিতে (খারিজ) প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা নাছরীন সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার নামে করা হয়েছে বিভাগীয় মামলা।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই কর্মকর্তার ঘুষ নেওয়ার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি আমরা জানতে পারি। এরপর সকালে ওই ভিডিও দেখে এবং অভিযোগ তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সহকারী ভূমি কর্মকর্তা নাছরীন সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশপাপাশি তার নামে বিভাগীয় মামলা করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ওই কর্মকর্তার স্থলে অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।

এর আগে সোমবার (৩১ অক্টোবর) রাতে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা নাছরীন সুলতানা নামজারি করার জন্য এক জমির মালিকের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নেন। রাতেই এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে টাকার বিনিময়ে কাজ করে দেওয়ার জন্য দর কষাকষি করছেন নাছরীন সুলতানা। একপর্যায়ে হাসি মুখে টাকা হাতে নিতে নিতে তাকে বলতে শোনা যায়, ‘আপনি তো আমার চাকরি খাবেন, সামনা-সামনি যা করছেন। আমার চাকরিটা খাওয়ার জন্য আপনি লাগছেন। এই শোনেন, যেটা দেখাইছি ওইটা দিতে হবে, তাহলে আপনি কাজ পেয়ে যাবেন। ভাইঙ্গা ভাইঙ্গা টাকা দিলে এটা অয় না। আমি এইটা রাখলাম। কিন্তু দেওয়া লাগব, ওইটা না দিলে আপনার খারিজ (নামজারি) হবে না। ’

খোঁজ নিয়ে জানা গেছে, ত্রিশালের কানিহারী ইউনিয়ন ভূমি অফিসে নামজারি করতে গিয়েছলেন ঘুষ দেওয়া সেই ব্যক্তি। দু’দিন পরে বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যক্তি দু’টি নামজারির জন্য ১৭ হাজার টাকা দেবেন জানালে আবার ওই কর্মকর্তা বলেন, না এইতা অইত না, এইতা বাংলা আলাপ কইরেন না। ’ এসময় ওই ভূমি কর্মকর্তা ক্যালকুলেটরে লিখে ওই ব্যক্তিকে টাকার অংক দেখিয়ে বলেন, এটা লাগবে।

তবে একাধিকবার চেষ্টা করেও এ ব্যাপারে সহকারী ভূমি কর্মকর্তা নাছরীন সুলতানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের সব খবর

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে দালিয়ান...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

সর্বশেষ

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...