সোমবার, ২৯ জুন ২০২৬

 ফেসবুক স্ট্যাটাস নিয়ে নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে বাকলিয়া থানাধীন ঘাটকূল এলাকায় এ ঘটনা ঘটে। রাকিবুল নগরের চান্দগাঁও থানার খাজা রোড কমিশনার গলির মো. শরিফের ছেলে। তিনি ২০২১ সালে আলিম পাস করেছিলেন।

প্রত্যক্ষদর্শী সাহেদ নামের একজন বলেন, নগরের খাজা রোড খরমপাড়ার মুখে ছুরিকাহত অবস্থায় রাকিবুল ইসলামকে দেখতে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে কে বা কারা ছুরিকাঘাত করেছে আমি জানি না। আহত অবস্থায় পড়ে ছিল, যার কারণে এলাকার ছেলে হিসেবে হাসপাতালে নিয়ে এসেছিলাম।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিকেলে ঘাটকূল এলাকায় ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নিহত হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের অভিযান চলছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...