শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

জন্মদিন ২ নভেম্বর : ২ দিন আগে থেকেই শাহরুখের বাড়ির সামনে ভক্তদের ঢল

- Advertisement -
Single page 1st Paragraph

মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের ব্যান্ডস্ট্যান্ডের প্রায় শেষ প্রান্তে অবস্থিত বলিউড কিং শাহরুখ খানের বাসভবন মান্নাত। এ বাড়ির গেটের পাশ দিয়ে বয়ে গেছে পিচঢালা পথ। রাস্তার দুই পাশে ফুটপাত। মাঝে মাঝে ঠায় দাঁড়িয়ে আছে সবুজ গাছ। পিচঢালা পত দিয়ে মন্থর গতিতে এগিয়ে যাচ্ছে বিলাসবহুল সব গাড়ি। দু’পাশের ফুটপাতে জড়ো হয়েছে অসংখ্য মানুষ। সবার দৃষ্টি মান্নাতের সেই বারান্দার দিকে। যেখানে দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন শাহরুখ খান।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু শাহরুখ খানের বাড়ির সামনে মানুষের এত জমায়েত কেন? এ প্রশ্নের উত্তর মিলেছে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

তাতে বলা হয়েছে, এ ভিডিওটি রোববার (৩০ অক্টোবর) শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে ধারণ করা হয়। আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। প্রিয় তারকাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য এভাবে জড়ো হন ভক্তরা।

২০২০ সালে করোনা সংকট তৈরি হয়। যার কারণে জন্মদিনে কোনোরকম পার্টির আয়োজন করেননি শাহরুখ খান। মান্নাতের বাড়ির সামনেও যেতে পারেননি তার ভক্তরা। ২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২৬ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পান আরিয়ান। এজন্য ওই বছর জন্মদিন উদযাপন করেননি শাহরুখ।

মূলত, ২০১৯ সালে সর্বশেষ ঘটা করে জন্মদিন উদযাপন করেন শাহরুখ। সেই অর্থে ৩ বছর পর ঘটা করে শাহরুখ খান জন্মদিন উদযাপন করবেন এমনটাই প্রত্যাশা তার ভক্তদের। এজন্য আগে থেকেই কাউন্টডাউন শুরু করেছেন শাহরুখ ভক্তরা।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ দিন পর রুপালি পর্দায় ফিরছেন এই বলিউড বাদশা। এতে তার সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে দেখা হবে এটি। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

ইউডি

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...