বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিআরটিএ ও চমেকে র‌্যাবের হানা : ২৭ দালালকে কারা ও অর্থদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বিআরটিএ’র আঞ্চলিক কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব। এ অভিযানে র‌্যাব সদস্যরা ২৭ দালালকে আটক করেছে। এর মধ্যে চমেক হাসপাতাল থেকে ৭ জন ও বিআরটিএ থেকে ২০ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়।

রোববার দুপুর ১২টার পর একযোগে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের সহযোগিতা করেন।

জানা যায়, রোববার হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে প্রথমে ৩০ জনকে আটক করা হয়। র‌্যাবের চট্টগ্রাম জোনের উপপরিচালক মেজর মেহেদী হাসান জানিয়েছেন, আটক ৩০ জনের মধ্যে ১০ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ২০ জনকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ ও র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ স্বীকারের পর তাদের মোট দুই লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এদিকে ‘দালাল’ ধরতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ৫ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে দু’জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...