বুধবার, ২৪ জুন ২০২৬

ইডিইউ প্রিমিয়ার ক্রিকেট লীগে ছেলেদের পাশাপাশি অংশ নিচ্ছে ছাত্রীরাও

- Advertisement -
Single page 1st Paragraph

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবসময়ই প্রাণোচ্ছ্বল। ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজনগুলো তাদের এ উচ্ছ্বলতা আরো বাড়িয়ে দেয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাই প্রমাণ দিচ্ছে অচলায়তন ভেঙে নারীরা আজ এগিয়ে আসছে প্রতিটি ক্ষেত্রে। ইডিইউ প্রিমিয়ার লীগে ছাত্রীদের অংশগ্রহণ নারীদের জন্য অনুপ্রেরণাদায়ী।
রবিবার(৩০ অক্টোবর) দুপুর ৩টায় বেলুন উড়িয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধনকালে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। ইডিইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে ৩য় বারের মতো বিশ্ববিদ্যালয়য় মাঠে শুরু হয়েছে এ টুর্নামেন্ট।
ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি একঘেয়ে পড়ালেখার পক্ষপাতি না। নানা ধরণের কর্মকাণ্ডে নিয়মিত অংশ নেয় আমাদের শিক্ষার্থীরা। আমরা চাই এ আয়োজনগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের অভ্যাস গড়ে উঠুক।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সারা এগ্রোর স্বত্তাধিকারী আলিফ চৌধুরী। উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছাত্রীরাও। ছাত্রদের ৪৮টি ও ছাত্রীদের ০৮টি দল পৃথকভাবে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এতে স্পন্সর হিসেবে আছে সারা এগ্রো ফার্ম লি.। উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছে ছেলেদের দল টিম ভাইপার্স ও ইডিইউ ওয়ারিয়র্স। এতে জয়ী হয় ওয়ারিয়র্স দলটি।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...