রবিবার, ২১ জুন ২০২৬

দর্শকের চাপে কঙ্গোয় স্টেডিয়াম ভেঙ্গে নিহত ১১

- Advertisement -
Single page 1st Paragraph

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার একটি স্টেডিয়াম ভেঙে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত একটি কনসার্ট দেখতে ধারণ ক্ষমতার অতিরিক্ত দর্শক উপস্থিত হয়েছিলেন।

কঙ্গোর স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল আসেলো ওকিতো জানিয়েছেন, শনিবার দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। খবর ফ্রান্স ২৪।

প্রতিবেদনে বলা হয়, কঙ্গোর জনপ্রিয় গায়ক ফ্যালি ইপুপার গান পরিবেশনের কথা ছিল কিনশাসার ওই স্টেডিয়ামে। রাজধানীর স্টেডিয়ামটিতে দর্শক উপস্থিতি ছিল ধারণ ক্ষমতার চেয়ে বেশি। কর্মকর্তারা জানিয়েছেন, ৮০ হাজারের বেশি দর্শক কনসার্টে অংশ নেন।

অতিরিক্ত দর্শক উপস্থিতির কারণে অনেককেই স্টেডিয়ামের ভিআইপি ও সংরক্ষিত আসনের দিকে সরিয়ে নেওয়া হচ্ছিল।

ড্যানিয়েল আসেলো ওকিতো বলেন, এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে পুলিশ। নিহতদের ১০ জনের দমবন্ধ হয়ে গিয়েছিল। গ্যালারি ভেঙে পড়াও তাদের মৃত্যুর অন্যতম কারণ। সাতজনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: ফ্রান্স ২৪

ইউডি

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...