শুক্রবার, ১৯ জুন ২০২৬

চিটাগাং চেম্বার পরিচালকমন্ডলীর সাথে ইন্দোনেশিয়ার চার্জ দ্য এ্যাফায়ার্স’র মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার চার্জ দ্য এ্যাফায়ার্স হিদায়াত আতজেহ (গৎ. ঐরফধুধঃ অঃলবয) ০৫ সেপ্টেম্বর সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, অঞ্জন শেখর দাশ, শাহজাদা মোঃ ফৌজুল আলেফ খান, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মোঃ ইফতেখার ফয়সাল ও তানভীর মোস্তফা চৌধুরী, দূতাবাসের থার্ড সেক্রেটারী সপ্তা এন. দনঞ্জয় (গৎ. ঝধঢ়ঃধ ঘ. উধহধহলধুধ) উপস্থিত ছিলেন।
চিটাগাং চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক ভ্রাতৃপ্রতীম চমৎকার সম্পর্কের প্রসংগ উল্লেখ করে বলেন-অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও উভয় দেশের ব্যবসা ও বিনিয়োগ কাংখিত লক্ষ্যে পৌঁছেনি। তিনি পারস্পরিক সম্পর্কোন্নয়নে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে মেলবন্ধন তথা বেসরকারি খাতের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। চেম্বার সভাপতি বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা উল্লেখ করে চট্টগ্রাম-ঢাকা-জার্কাতা অথবা ঢাকা-চট্টগ্রাম-জার্কাতা সরাসরি ফ্লাইট চালু করতে দূতাবাসের ব্যক্তিগত উদ্যোগ কামনা করেন। তিনি বর্তমান সরকারের প্রস্তাবিত ১০০টি অর্থনৈতিক অঞ্চল বিশেষ করে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে ইন্দোনেশিয়ান যৌথ বা একক বিনিয়োগ প্রত্যাশা করেন।
ইন্দোনেশিয়ার চার্জ দ্য এ্যাফায়ার্স হিদায়াত আইজাহ করোনাকালীন বাংলাদেশের অর্থনীতি ও মহামারী মোকাবেলায় বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন-বাংলাদেশ ও চীন যৌথ উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরীই প্রমাণ করে বাংলাদেশ এতদঞ্চলের শীঘ্রই অর্থনীতির সুপার পাওয়ার হতে যাচ্ছে। চার্জ দ্য এ্যাফায়ার্স করোনা মোকাবেলায় ইন্দোনেশিয়ার সরকারকে ঔষধ ও চিকিৎসা সামগ্রী প্রদান করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে উভয় দেশ ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণে এক সাথে কাজ করতে পারে বলে মন্তব্য করেন। তিনি বাণিজ্য ঘাটতি নিরসনে পারস্পরিক সম্ভাবনাগুলো উন্মোচন করা এবং এ লক্ষ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া দ্রুত প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চার্জ দ্য এ্যাফায়ার্স দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং সম্পর্কোন্নয়নে চিটাগাং চেম্বারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন বলেন-উচ্চ শুল্ক আরোপের কারণে ইন্দোনেশিয়ায় রপ্তানি পণ্য বাধার সম্মুখীন হচ্ছে। তিনি উভয় দেশের বাণিজ্য ঘাটতি নিরসনে ইন্দোনেশিয়ার কর কাঠামো পরিবর্তনের প্রসংগ উল্লেখ করে কর যৌক্তিক করার আহবান জানান এবং ব্যবসায়িক বাধা দূরীকরণে অত্র চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর চিটাগাং চেম্বারকে দেশের ঐতিহ্যবাহী এবং অন্যতম শীর্ষ স্থানীয় চেম্বার উল্লেখ করে বলেন-দেশের বেশির ভাগ পণ্য দ্রব্যের আমদানিকারকগণ হচ্ছেন এতদঞ্চলের ব্যবসায়ীগণ। তিনি ইন্দোনেশিয়ার পণ্যের ডিউটি বেশী উল্লেখ করে তা আলোচনার মাধ্যমে সমাধান করতঃ ইন্দোনেশিয়ান ব্যবসায়ীগণ চিটাগাং চেম্বার কর্তৃক আয়োজিত চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে তাদের উৎপাদিত পণ্যের প্রচার করতে পারেন বলে মন্তব্য করেন। দূতাবাসের থার্ড সেক্রেটারী সপ্তা এন. দনঞ্জয় পিটিএ চুক্তি সম্পাদনের মাধ্যমে শুল্ক সংক্রান্ত সমস্যার সমাধান ও বাণিজ্য ঘাটতি নিরসন হবে বলে মন্তব্য করেন। মতবিনিময় শেষে চার্জ দ্য এ্যাফায়ার্স ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...