বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পোষা বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় কিশোরী

- Advertisement -
Single page 1st Paragraph

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পোষা বিড়াল হত্যার অভিযোগ এনে এর বিচারের দাবিতে মৃত বিড়ালটিকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়েছে আছিয়া আক্তার (১৩) নামের এক কিশোরী।

এ ঘটনায় আজ রোববার দুপুরে ওই কিশোরীর মা আকলিমা আক্তার শারমিন সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে পুলিশ মৃত বিড়ালটির ময়নাতদন্তের জন্য উপজেলা পশু হাসপাতালে পাঠায়।

আছিয়া উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের মেয়ে।

আছিয়ার ভাষ্য, বিড়ালটিকে সে ছোটবেলা থেকেই লালন-পালন করত। আজ দুপুরে তার আদরের বিড়ালটিকে উত্তর ফুরশাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও তার মেয়ে সেলিনা কাঠ দিয়ে আঘাত করে। পরে চিকিৎসার জন্য পশু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মকর্তারা বিড়ালটিকে মৃত ঘোষণা করেন।

আছিয়া বলে,থানায় গেলে পুলিশও প্রথমে আমাদের নিয়ে হাসি-ঠাট্টা করে। পরে আম্মুর কথায় তারা অভিযোগ নেয়। আমি আমার বিড়াল হত্যার বিচার চাই।

সিরাজদিখান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, বিড়ালটি যখন আমাদের এখানে নিয়ে আসা হয় তখন সেটি মৃত অবস্থায় ছিলো। ময়নাতদন্ত করার জন্য এখন এটি আমাদের অফিসে আছে। হাসপাতালের একমাত্র চিকিৎসক সাভারে প্রশিক্ষণে থাকায় কাল (সোমবার) ময়নাতদন্ত করা হবে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, বিড়ালটিকে কে বা কারা হত্যা করেছে তা এখনো নিশ্চিত নয়। তবে অভিযোগকারীর দাবি পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীরা প্রাণীটিকে হত্যা করেছে।

ইউডি

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...