বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

লামায় আবাসিক চিকিৎসকের দুর্ব্যবহারের বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ সভা

- Advertisement -
Single page 1st Paragraph

পেশাগত দায়িত্ব পালনকালে বান্দরবানের লামা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও জিটিভি’র লামা প্রতিনিধি সাংবাদিক মো. ফরিদ উদ্দিনের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রোবীন কর্তৃক দুর্ব্যবহার করায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে লামা প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুিষ্ঠত হয়। প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সহ সভাপতি মো. তানফিজুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, দৈনিক ইত্তেফাক পত্রিকার লামা প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক উজ্জল বড়–য়া, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন। প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাহাব উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, লামা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নতী হলেও চিকিৎসা সেবার ক্ষেত্রে তেমন উন্নতী হয়নি। রোগীদের সাথে চিকিৎসকদের দুর্ব্যবহারেরও অহরহ অভিযোগ রয়েছে। আন্ত বিভাগের রান্নাঘর ও টয়লেটে অস্বাস্থ্যকর পরিবেশসহ নিম্মমানের খাদ্য পরিবেশন করা হচ্ছে। আর সাংবাদিকরা এসব তুলে ধরায় আবাসিক চিকিৎসক মোহাম্মদ রোবীন সাংবাদিক মো. ফরিদ উদ্দিনের সাথে দুর্ব্যবহার করেন। শুধু তাই নয়, চিকিৎসকদের অনিয়ম দুর্নীতির কারণে প্রতি বছর দুর্গম পাহাড়ি এলাকার অধিকাংশ শিশুরা বিভিন্ন টিকা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া স্বাস্থ্য কর্মকর্তা মহি উদ্দিন মাজেদ চৌধুরী এ স্বাস্থ্য কমপ্লেক্সের যোগদানের পর ইপিআই কাজে ব্যবহৃত মোটর সাইকেল ও তিনটি ল্যপটপ চকরিয়া উপজেলাস্থ তার নিজ বাড়িতে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। এসব অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান বক্তারা।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...