শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চিটাগাং চেম্বারের সাথে পোর্টিকো শিপিং লিঃ’র প্রতিনিধিদলের মতবিনিময় ও সমঝোতা স্বাক্ষর

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাজ্যের পোর্টমাউথ প্রদেশের পোর্টিকো শিপিং লিঃ’র ৩ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদলের সাথে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র মতবিনিময় ও সমঝোতা স্বাক্ষর রবিবার(৩০ অক্টোবর) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে চিটাগাং চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম এবং পোর্টিকো শিপিং লিঃ’র পক্ষে ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন উইলিয়ামস এমবিই স্বাক্ষর করেন। চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পোর্টিকো শিপিং লিঃ’র বিজনেস কনসালট্যান্ট মাহবুব নূর ম্যাবস ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ভেনেসা শেরি, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন’র পরিচালক শাহেদ সরোয়ার, কর্ণফুলী শিপ বিল্ডার্স লি’র এডভাইজর কনসালট্যান্ট ক্যাপ্টেন আমিরুল ইসলাম ও ট্রাস্টেড শিপিং লাইন’র নির্বাহী পরিচালক ওয়াহিদ আলম বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালক এ. কে. এম. আক্তার হোসেন, সিএমএ সিজিএম’র ম্যানেজার অপারেশন মাসুদ সাদিকী ও চেম্বার সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন,কিছুদিন আগে ইতালির রাভেনা বন্দরের সাথে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ চলাচল চালু হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যসহ ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সাথে রয়েছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। নিঃসন্দেহে ঐ অঞ্চলে কোন বন্দরের সাথে সরাসরি জাহাজ চলাচল হলে অর্থ ও সময় উভয়ই সাশ্রয় হবে। তাই যুক্তরাজ্যের পোর্টসমাউথ পোর্টিকা বন্দর যদি আমাদের জন্য সুবিধাজনক হয় তাহলে পোর্টিকা বন্দরের সাথে সরাসরি জাহাজ চলাচল বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন,বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সরাসরি নৌ-কানেক্টিভিটি থাকলে আমদানি ও রপ্তানিকারকরা উভয়ই লাভবান হবে। তাই পোর্টিকা বন্দরের সাথে সরাসরি জাহাজ যোগাযোগ আমাদের রপ্তানি ক্রেতা এবং শিপিং কোম্পানীর জন্য লাভজনক কিনা তা গভীরভাবে পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছানো দরকার। এ পর্যালোচনার কাজে চিটাগাং চেম্বার থেকে সহযোগিতার আশ্বাস দেন সহ-সভাপতি।

পোর্টিকো শিপিং লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন উইলিয়ামস এমবিই বলেন,পোর্টসমাউথ হচ্ছে একটি বেসরকারি উন্মুক্ত বন্দর। এছাড়া এই বন্দরের রয়েছে ওয়ান স্টপ সার্ভিস সুবিধা। যার মাধ্যমে পণ্য খালাস থেকে শুরু করে নির্দিষ্ট গন্তব্যে পণ্য ডেলিভারী সুবিধা দেয়া হয় যা অর্থ ও সময় সাশ্রয়ী। তাই এইসব সুবিধা কাজে লাগিয়ে সরাসরি জাহাজে করে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানি করা যাবে এবং এই বন্দরটি ঐ অঞ্চলে বাংলাদেশের রপ্তানির একটি ট্রানশিপমেন্ট হাব হবেও বলে জানান তিনি।

ইমা

 

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...