সোমবার, ২২ জুন ২০২৬

হ্যালোউইনে পদপিষ্টে মৃত্যু বেড়ে ১৫৩ : দক্ষিণ কোরিয়ায় শোক

- Advertisement -
Single page 1st Paragraph

সিউলের ইতায়েওনে হ্যালোউইন উৎসবে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। বিপর্যয়ের ধাক্কা সামলে না ওঠা পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ল।

শনিবার রাতে ওই দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই কিশোর এবং অনুর্ধ ২০ বছর বয়সী তরুণ-তরুণী।

ইয়ুন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

“এটা সত্যিই বেদনাদায়ক। এই ট্র্যাজেডি ও বিপর্যয়, গত রাতে সিউলের কেন্দ্রস্থলে যেটা হয়েছে, সেটা হওয়া উচিত ছিল না,” প্রেসিডেন্ট তার বিবৃতিতে এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার রাতে হ্যালোউইন উদযাপনের সময় বিপুল সংখ্যক মানুষ ইতায়েওনের একটি সরু গলিতে ঢুকে পড়লে পদদলনের এই ঘটনা ঘটে, বলছেন জরুরি বিভাগের কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা দিয়েছেন তারা। মৃতদের মধ্যে ২০ জন অন্য দেশের নাগরিক বলে জানা গেছে।

আহত ৮২ জনের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর, ঘটনাস্থলে দেওয়া ব্রিফিংয়ে বলেছিলেন ইয়ংসান দমকল কেন্দ্রের প্রধান চই সুং-বিয়ম।

কোভিড বিধিনিষেধ ও সামাজিক দূরত্বের নির্দেশনা তুলে নেওয়ার পর, তিন বছর পর দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো চার দেয়ালের বাইরে হ্যালোউইন উৎসবে মেতেছিল শনিবার।

এদিন বিভিন্ন পার্টিতে যাওয়া অনেকের মুখে মাস্ক এবং হ্যালোউইনের কস্টিউম দেখা গেছে।

রোববার প্রথম প্রহরের দিকেও ইতাওয়েনের সরু রাস্তায় রক্তের দাগের পাশাপাশি নানান কস্টিউম ও ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে।

কর্মকর্তারা জানান, বেশিরভাগই নিহত হয়েছে একটি নাইটক্লাবের কাছে। এদের অধিকাংশই ২০-এর ঘরের নারী: নিহতদের মধ্যে চীন, ইরান, উজবেকিস্তান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও নরওয়ের নাগরিকও রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার সন্ধ্যা থেকে রাত যত বাড়ছিল, রাতের আমোদ প্রমোদের জন্য বিখ্যাত ইতায়েওনে লোকও ততই বাড়ছিল। ১০টা ২০ মিনিটে পদদলনের ঘটনার আগেই এমন বিশৃঙ্খলা শুরু হয়ে যায় যে সেখানে থাকা পুলিশের পক্ষে ভিড় নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়ায়।

ইউডি

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...