শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে এলো আরও ৩ লাখ ১৩ হাজার ডোজ টিকা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে পৌঁছেছে করোনা ভাইরাসের আরও ৩ লাখ ১৩ হাজার ৮০০ ডোজ। এরমধ্যে সিনোফার্মার ২ লাখ ৫৫ হাজার ডোজ টিকা ও দ্বিতীয় ডোজের জন্য মর্ডানার ৫৮ হাজার ৮০০ ডোজ টিকা রয়েছে।

রোববার সকাল ৭টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। চট্টগ্রামে করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ টিকার চালান গ্রহণ করেন।

সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে আরও এক দফা করোনার টিকার চালান এসেছে। টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করে রাখা হয়েছে। সরকারি নির্দেশনা পেলে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন উপজেলা এবং মহানগরের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে। এর আগে চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল। এর মধ্যে প্রথম দফায় ৩১ জানুয়ারি এসেছিল চার লাখ ৫৬ হাজার ডোজ।

গত ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল তিন লাখ ছয় হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে এক লাখ আট হাজার ডোজ। এ ছাড়া দুই দফায় মডার্নার টিকা আসে। গত ১১ জুলাই প্রথম দফায় চট্টগ্রামে মডার্নার এক লাখ পাঁচ হাজার ডোজ টিকা আসে। গত ৬ আগস্ট আসে ৩৮ হাজার ৪০০ ডোজ। সিনোফার্মের টিকা আসে তিন বার। গত ১৮ জুন প্রথম দফায় ৯১ হাজার ২০০ ডোজ এসেছিল। এরপর ১১ জুলাই দ্বিতীয় দফায় আসে ৭৮ হজার ৪০০ ডোজ। তৃতীয় দফায় গত ৬ আগস্ট আসে এক লাখ ৬৩ হাজার ২০০ ডোজ।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...