র্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো এলাকা এবং গাজীপুর মেট্রোপলিটন-এর টঙ্গী থানাধীন বনমালা রোড দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত এক নারীকে উদ্ধার করে।এ সময় অপহরণ চক্রের তিন জনকে র্যাব গ্রেপ্তার করে।
র্যব সূত্রে জানা যায়,অপহরণকারীরা ভিকটিমের বাবার ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মচারী ছিল। কর্মরত থাকাকালে চুরি ও অসদাচারণের কারনে ভিকটিমের বাবার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে তাদেরকে চাকুরিচ্যুত করা হয়। পরবর্তীতে চাকুরি হারিয়ে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং ভিকটিমের বাবাকে বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে। একপর্যায়ে গভীর রাতে ভিকটিম প্রকৃতির ডাকে বাসা হতে বের হলে অপহরণকারীরা একে অপরের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে। পরবর্তীতে এই ঘটনায় ভিকটিমের বাবা সৈয়দ মোঃ এনামুল হক(৪৬) বাদী হয়ে সোনারগাঁ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন।
অপহরণকারী আসামীরা ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। পরবর্তীতে র্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে উল্লেখিত আসামীদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার অপহরণকারী – মোঃ পাপন (৪৫), পিতা-মোতাহার ভূইয়া, সাং-তারাবো, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। মোসাঃ আছমা (৩৯), স্বামী-পাপন, সাং-তারাবো, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। মোসাঃ মিনাকসী (২৫), পিতা- আসলাম, সাং- বাড়ৈখালী, থানাঃ শ্রী নগর, জেলাঃ মুন্সিগঞ্জ।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তার আসামীদের সোনারগাঁ থানার এই মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
ইমা

