কালুরঘাট ব্রিজের পূর্ব পাড় থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন অজ্ঞাত এক নারী।
শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার কান্তা অধিকারী বলেন, স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অচেতন অবস্থায় থাকার কারনে ওই রোগীর নাম বা পরিচয় জানা যায়নি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রজ্জাক বলেন, সন্ধ্যায় এক মহিলা পানিতে পড়ে যাওয়ার ঘটনা জানতে পারি। পরে ঘটনাস্থলে আমাদের এক দায়িত্বরত অফিসার পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।
ইউডি

