শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

৩০ সেকেন্ডেই বাজিমাত !

- Advertisement -
Single page 1st Paragraph

সিনেমার গানে সাধারণত নায়ক-নায়িকার সাথে একঝাঁক ব্যাকগ্রাউন্ড ড্যান্সারের নৃত্যকলা দেখে থাকেন দর্শকরা। কিন্তু নায়ক-নায়িকাদেরকে ছাপিয়ে গানটিতে যদি মাত্র ৩০ সেকেন্ডের ক্লিপসে থাকা অন্য এক আইটেম গার্ল হিট হয়ে যান তাহলে সেটি আলোচনারই বিষয়।

হ্যাঁ ব্যাপারটি এমনই ঘটেছে। ‘ভেড়িয়া’ সিনেমার গানে আইটেম গার্ল রূপে দেখা দিয়েছেন শ্রদ্ধা; তাও মাত্র ৩০ সেকেন্ডের জন্য! লাল রঙের স্বল্প বসনায় আবেদন ছড়িয়েছেন সিনেমাটির ‘ঠুমকেশ্বরি’ গানের দৃশ্যে।

এই ৩০ সেকেন্ডের দেখাতেই পাগল হয়ে গেছেন শ্রদ্ধা কাপুরের ভক্তরা।

শুক্রবার (২৮ অক্টোবর) প্রকাশ হয়েছে গানটি। এর প্রায় পুরোটাজুড়েই বরুণের সঙ্গে কৃতির নৃত্যকলা। সঙ্গে একঝাঁক ব্যাকগ্রাউন্ড ড্যান্সার; যেমনটা বলিউডের অধিকাংশ গানেই দেখা যায়।

আড়াই বছরের বেশি সময় ধরে পর্দায় অনুপস্থিত শ্রদ্ধা কাপুর এমন ভাবে ভক্তদেরকে দেখা দেবেন তা হয়তো অনেকেই কল্পনা করেননি।
গানের শেষ ৩০ সেকেন্ডের উপস্থিতি দিয়ে নজর কেড়ে নিলেন শ্রদ্ধা কাপুর। ফলে গানটি প্রকাশের পর থেকে অন্তর্জালে তাকে ঘিরেই চলছে বেশি আলোচনা। শ্রদ্ধাকে এই রূপে দেখে কারও কারও মনে পড়ে যেতে পারে ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার ‘উলালা’ গানের বিদ্যা বালানকে!

গানটি শেয়ার করে শ্রদ্ধা কাপুর এটুকু বলেছেন, ‘সারপ্রাইজ সারপ্রাইজ!’ সম্ভবত তিনি নিজেও আঁচ করেছেন, তাকে দেখে ভক্তরা বিস্মিতই হবেন!

বিশেষ এই গান নিয়ে অভিনেতা বরুণ ধাওয়ান বলেছেন, ‘এটি এমন একটি গান, যা তৈরি করা হয়েছে ড্যান্স ফ্লোরে উন্মাদনা ছড়িয়ে দেওয়ার জন্য। এর মজার সুরে নাচার সময় দারুণ উপভোগ করেছি। আমি নিশ্চিত, ভক্তরাও গানটির সঙ্গে নাচার সময়টা উপভোগ করবেন।’

‘ভেড়িয়া’ নির্মাণ করেছেন অমর কৌশিক। এটি মূলত প্রযোজক দীনেশ বিজনের হরর-কমেডি ইউনিভার্সের দ্বিতীয় সিনেমা। এর আগে এই সিরিজের ‘স্ত্রী’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে। সেখানে মুখ্য ভূমিকায় ছিলেন শ্রদ্ধা কাপুর। সেই সূত্রেই বরুণ-কৃতির গানে শ্রদ্ধার আগমন ঘটেছে। ধারণা করা হচ্ছে, মূল সিনেমায়ও শ্রদ্ধার উপস্থিতি থাকতে পারে। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া/ ইউডি

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...