রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ভোর রাতে শীতের ডাক : নভেম্বরের মাঝামাঝি আসতে পারে শীত

- Advertisement -
Single page 1st Paragraph

শীত মৌসুম শুরু না হলেও সিত্রাংয়ের পর থেকে গত কয়েক দিন ধরে রাতে তাপমাত্রা কমে যাচ্ছে। ভোর রাত থেকে শীত অনুভূত হচ্ছে। গ্রামাঞ্চলের পাশাপাশি শহরেও ভোর রাতের দিকে হালকা শীত পড়ছে। তবে এমন অবস্থা আগামী দুয়েকদিনও অনুভূত হতে পারে।

আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শীতের উত্তরী হাওয়া পুরোদস্তুর বইতে পারে বলে জানিয়েছে  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, গত কয়েক দিন ধরে সারাদেশেই হালকা ঠাণ্ডা পড়ছে। এটি মূলত ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বায়ু মণ্ডল ঠাণ্ডা হয়ে আছে। তাই শেষ রাতে ঠাণ্ডা অনুভব হচ্ছে। তবে আগামী দু’তিন দিনের মধ্যে আবার তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪-৩৪ ডিগ্রির মধ্যে উঠা নামা করছে। এতে গরমও বাড়বে।

তিনি আরো বলেন, নভেম্বর মাসের ২০ তারিখের পর শীত শুরু হতে পারে। এরমধ্যে যে ঠাণ্ডা পড়ছে এটি রবিবারের মধ্যে কেটে যেতে পারে।

এদিকে আজ চট্টগ্রামের আকাশ সাময়িকভাবে মেঘাচ্ছন্নসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চট্টগ্রামে উত্তর/উত্তর-পূর্ব দিক হতে ঘণ্টায় ৮-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।

ইউডি

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...