সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো একজনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার সাথে ডেঙ্গুর প্রকোপও কমেছে। এ সময়ে একজন কোভিডে ও ৩১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত শনাক্ত হয়, যা দুই ক্ষেত্রেই গত কয়েকদিনের তুলনায় অনেক কম।
করোনা ও ডেঙ্গু সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
আগের তিনদিনের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২৬ অক্টোবর ডেঙ্গুতে ৮৭ ও করোনায় ৩ জন, ২৫ অক্টোবর ডেঙ্গুতে ৯০ ও করোনায় ৩ জন এবং ২৪ অক্টোবর ডেঙ্গুতে ৬৭ ও করোনায় ৬ জন আক্রন্ত ধরা পড়ে।
ডেঙ্গু সংক্রান্ত সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, হালিশহরের ৬৯ বছর বয়সী বৃদ্ধ মো. শাহজাহান মিয়া ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ফলে এ বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৪ জন হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালের ল্যাবে একজন এবং বেসরকারি ল্যাবের ৩০ জন মিলিয়ে নতুন ৩১ জনের ডেঙ্গু শনাক্তের পর এ বছরে মোট আক্রান্ত এখন ২ হাজার ৩৭৫ জন। হাসপাতালে ভর্তি আছে ২৩ জন। চিকিৎসাশেষে বাড়ি ফিরেছে ২ হাজার ৩৫২ জন।
করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, সর্বশেষ এন্টিজেন টেস্ট, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত একমাত্র ব্যক্তি শহরের বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৪৪৭ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৩৮৪ জন এবং গ্রামের ৩৫ হাজার ৬৩ জন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৮ নমুনা পরীক্ষায় শহরের একটিতে করোনার জীবাণু পাওয়া যায়। এছাড়া, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৩, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল পরীক্ষাগারে ১১, শেভরনে ৮, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৫, এপিক হেলথ কেয়ারে ১২, মেট্রোপলিটন হাসপাতালে ২ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১১ এবং নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে এন্টিজেন টেস্টে ৫ জনের নমুনা পরীক্ষা হয়।
এদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), ল্যাব এইড ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ৫ দশমিক ৫৫ শতাংশ এবং আরটিআরএল, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতালে ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাব এবং এন্টিজেন টেস্টে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...