সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজান দলিলাবাদে গাউসিয়া কমিটির চিকিৎসা ক্যাম্প আগামীকাল শনিবার

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে দলিলাবাদে গাউসিয়া কমিটি বাংলাদেশের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আগামীকাল শনিবার।
রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডে গাউসিয়া কমিটি বাংলাদেশের স্থানীয় ইউনিট ও মহিলা ইউনিটের যৌথ উদ্যোগে দলিলাবাদ তৈয়্যবিয়া মাদরাসায় দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুহাম্মদপুর দরবার শরীফের সাজ্জাদানশীন ও রাউজান ডায়াগনস্টিক সেন্টার ও হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন জিলানী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ি জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়া উদ্দিন জিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসা পরিচালনা পর্ষদর সভাপতি আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ কামাল উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে রাউজান পৌরসভার সম্মানিত কাউন্সিলর সহ উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উক্ত চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন রোগের ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করবেন। এছাড়াও ১৫ জন শিশুকে আধুনিক যন্ত্র দ্বারা ফ্রি খৎনা এবং রাউজান ব্লাড ব্যাংকের পরিচালনায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করানো হবে।
একইদিন বাদে মাগরিব হতে মিলাদ মাহফিল অনুষ্টিত হবে।
উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণ ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করা জন্য আহ্বান জানান গাউসিয়া কমিটি বাংলাদেশের দলিলাবাদ ইউনিট শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরী।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...