সোমবার, ২৯ জুন ২০২৬

ছাত্রদল নেতা হত্যা : ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরকে পুলিশ হেফাজতে নিয়ে হত্যার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কৃষক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. মিজানুর রহমান জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালতে এ আবেদন করেন। তবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সে বিষয়ে আদালত এখনোও কোনো আদেশ দেননি।

যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন, চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার (বর্তমানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার) নুরে আলম মিনা, রাউজান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ ও উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাবেদ।

২০১৭ সালের ৩০ মার্চ সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া খেলারঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে হাত-পা নাইলনের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় নুরুল আলম নুরুর মরদেহ পাওয়া যায়। তাঁর মাথায় দুটি গুলির চিহ্ন ছিল। এ ঘটনার পাঁচ বছর পর আজ আদালতে মামলার আবেদন করা হয়।

মামলার আবেদনে বলা হয়, ২০১৭ সালের ২৯ মার্চ রাত পৌনে ১২টার দিকে এসআই শেখ মো. জাবেদের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকার বাসা থেকে নুরুল আলম নুরুকে আটক করে নিয়ে যান। চন্দনপুরার বাসা এর পর রাউজানের নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে নিয়ে গিয়ে রাত তিনটা পর্যন্ত তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে গুলি করে হত্যা করে তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মো. মিজানুর রহমানের আইনজীবী মো. হাসান আলী চৌধুরী বলেন, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সে বিষয়ে আদালত এখনোও কোনো আদেশ দেননি। আবেদনটি আদেশের জন্য প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...