বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ৬১ হাইড্রোলিক হর্ন জব্দ, ৮ যানবাহনকে জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের অপরাধে ৮টি যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া ৬১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সিএমপির কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহন থেকে ৬১ হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ (২৭ অক্টোবর) বৃহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম অভিযান চালিয়ে এসব হর্ন জব্দ করেন।

অভিযানে ৮ যানবাহনকে মামলা দেওয়ার পাশাপাশি ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের উপপরিচালক মো. কামরুল হাসান, সহকারী পরিচালক জাহানারা ইয়াসমিন, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ সরকার, জুনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম, পুলিশসহ পরিবেশ অধিদপ্তরের কর্মচারীরা।

অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী শব্দদূষণ বন্ধে প্রতিরোধমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...