সোমবার, ২৯ জুন ২০২৬

কথিত হিজরতকারী ২ যুবকসহ সন্দেহভাজন ৫ জঙ্গি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নিখোঁজ দুই যুবকসহ সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

গ্রেপ্তার ব‌্যক্তিরা হলেন, মো. আব্দুল্লাহ, মো. তাজুল ইসলাম, মো. জিয়াউদ্দিন, মো. হাবিবুল্লাহ ও মো. মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর ডেমরা এলাকা থেকে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

পুলিশ জানায়, সম্প্রতি কুমিল্লা থেকে কথিত হিজরতের নামে ৭ তরুণ গৃহ ত্যাগ করে। এ ঘটনায় দেশব্যাপী আলোচনা শুরু হলে তদন্ত শুরু করে পুলিশের এই বিশেষ ইউনিট। এরপরই উগ্র জঙ্গিবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া সংগঠনের অস্তিত্ব বেরিয়ে আসে। সংগঠনের সঙ্গে কারা কারা জড়িত তার নিবিড় তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবে গত ১৩ সেপ্টেম্বর মগবাজার থেকে আবরারুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়ার তথ্যের ভিত্তিতে বেরিয়ে আসে সংগঠনটি শীর্ষ নেতা ডা. শাকির বিন ওয়ালির নাম। পরে রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃত পাঁচ জনের অবস্থান নিশ্চিত করা হয়। ওয়ালী উগ্রবাদী এ সংগঠনের দাওয়াতি বিভাগের প্রধান। এছাড়া, সে পাহাড়ে ঘর ছাড়া যুবকদের জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সেখানে কেউ আহত হলে নিজস্ব অ্যাপস দ্বারা চিকিৎসার সব ধরনের কার্যক্রম পরিচালনা করতো।

পুলিশ জানায়, গ্রেপ্তার এই পাঁচ জনের মধ্যে হাবিবুল্লাহ ও হাসান ঘর ছেড়েছিলেন। তারা শাকিরের নেতৃত্বে পাহাড়ে কথিত হিজরতের নামে জঙ্গি প্রশিক্ষণ গ্রহণ করেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...