সোমবার, ১৫ জুন ২০২৬

চুয়েটে জমকালো আয়োজনে তিনদিনব্যাপী ইটিই বিভাগের দশম বর্ষপূতি উৎসব

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জমকালো আয়োজনে তিনদিনব্যাপী ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে উৎসবের প্রথমদিন বৃহস্পতিবার (২৭শে অক্টোবর )২০২২ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় ইটিই বিভাগের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নেচে-গেয়ে র‌্যালি মাতিয়ে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে “ETE Deca Hertz” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাাপক ড. মোহাম্মদ মশিউল হক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পরিকল্পপনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির প্রো-ভিসি ও কুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. নুরুন্নবী মোল্লা এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইসিই অনুষদের ডিন ও কুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক জনাব পিয়াস চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটিই বিভাগের শিক্ষার্থী মেহজাবীন সেঁজুতী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একইসাথে ৪র্থ শিল্পবিপ্লবে আবশ্যিক অবকাঠামো হিসেবে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ৫জি নেটওয়ার্কসহ ভবিষ্যত কমিউনিকেশন শিল্পে প্রত্যাশিত ভূমিকার উপর ছাত্র-ছাত্রীদের ফোকাস প্রয়োজন। ইটিই বিভাগ তাদের অগ্রযাত্রার ১০ বছরে অনেক সফলতা দেখিয়েছে।”

তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে- র‌্যালি, প্রাক্তন ছাত্রদের রি-ইউনিয়ন, দেশব্যাপী পরিচালিত আইডিয়া কন্টেস্ট, মেশিন লার্নিং কন্টেস্ট, সার্কিট সলভিং এবং সবশেষে ছাত্র-ছাত্রীদের পরিচালিত একটি অসাধরণ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ইমা

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...