সোমবার, ২৯ জুন ২০২৬

বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ড

নিহত ৮ অগ্নি বীরের পরিবার পেল আর্থিক অনুদান

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৮ ‘অগ্নি বীর’দের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। বৃহস্প‌তিবার(২৭অক্টোবর) সকাল ১১টায় ফায়ার সা‌র্ভিস এন্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮ পরিবারের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে মারা যাওয়া ফায়ার সার্ভিসের  মারা যাওয়া ১৩ কর্মীর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের অংশ হিসেবে এ দিন ৮টি পরিবারের প্রত্যেককে ৩ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।

এ সময় অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চল‌তি বছরের ৪ জুন সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিনির্বাপণকালে ১৩ জন ফায়ারফাইটার মারা যান। আত্মত্যাগের এ বিরল ঘটনায় সরকারিভাবে এ ১৩ জনকে ‘অগ্নি বীর’ খেতাব প্রদান করা হয়। গত ১৬ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আত্মত্যাগকারী ফায়ারফাইটারদের ‘অগ্নি বীর’ ঘোষণা করেন।

অগ্নি বীরদের মধ্য ৮ জনের পরিবারের প্রত্যেকের হাতে ৩ লাখ টাকার চেক তুলে দিয়ে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সারা বিশ্বে একই সাথে ১৩ জন ফায়ারফাইটারের মৃত্যু একটি নজিরবিহীন ঘটনা। আমরা অগ্নি বীরদের বীরোচিত মৃত্যুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও এই চেক প্রদানের মাধ্যমে তাদের পরিবারকে জানাতে চাই যে, আমরা সকলেই একই পরিবারের সদস্য এবং আমরা সকল সময় তাদের পাশে আছি।

১৩ অগ্নি বীরের মধ্য হতে যে ৮ জনের পরিবার চেক গ্রহণ করেন তারা হলেন- লিডার নিপন চাকমা, লিডার মিঠু দেওয়ান, লিডার মো. এমরান হোসেন মজুমদার, ফায়ারফাইটার মো. রানা মিয়া, ফায়ারফাইটার মো. আলাউদ্দিন, ফায়ারফাইটার মো. সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ারফাইটার মো. গাউসুল আজম ও নার্সিং অ্যাটেনডেন্ট মো. মনিরুজ্জামানের পরিবার।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রা‌খেনফিায়ানমর সা‌র্ভিসের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল ইসলাম।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...