বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে সৌদি

- Advertisement -
Single page 1st Paragraph

সৌদি কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে,তারা প্রতিবেশি দেশ ইয়েমেন থেকে চালানো দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে। দেশটির দক্ষিণের ইস্টার্ন প্রদেশ ও নাজরান এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এএফপি’কে বলেছে, ‘তিনটি ড্রোন হামলার পাশাপাশি দু’টি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে।’

এ জোটের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র পরিচালিত আল-ইকবারিয়া টেলিভিশনেও এসব হামলা ঠেকিয়ে দেয়ার খবর পরিবেশন করা হয়। তাদের খবরে আরো বলা হয়, জোট বেসারিক নাগরিকদের রক্ষায় ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করবে।

সেখানে এসব হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার চারদিন পর এসব হামলা চালানো হলো। সেখানে ওই ড্রোন হামলায় আটজন আহত ও একটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়।
জাতিসংঘের ইয়েমেন বিষয়ক নতুন রাষ্ট্রদূত হ্যান্স গ্রান্ডবার্গ রোববার আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব নিতে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এসব হামলা চালানো হলো।
হুতি বিদ্রোহীরা সানা দখল করে নেয়ার পরপরই ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া সরকারের পক্ষে ইয়েমেন যুদ্ধে সৌদি আরব হস্তক্ষেপ করে।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...