সোমবার, ২২ জুন ২০২৬

চীনের উহানসহ কয়েকটি শহরে ফের লকডাউন

- Advertisement -
Single page 1st Paragraph

মহামারি করোনাভাইরাস বা কভিড-১৯ প্রাদুর্ভাবের মূল কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত চীনের উহান শহর। প্রাদুর্ভাব বেড়ে গেলে এক পর্যায়ে কঠোর বিধি নিষেধ ও লকডাউন ঘোষণা করে। এ শহর ফের লকডাউনে কবলে পড়েছেে।একই সাথে দেশটির আরো কয়েকটি শহরে ফের লকডাউন দেয়া হয়েছে।

দ্য গার্ডিয়ান এর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, চীনের উহান শহরসহ বিস্তৃত এলাকায় কড়াকাড়ি বাড়ানো হয়েছে ও আংশিক লকডাউন দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্য চীনের উহান থেকে উত্তর-পশ্চিমে জিনিং পর্যন্ত শহরগুলোতে কভিড সংক্রমণ বাড়ায় কড়াকড়ি দ্বিগুণ হয়েছে। প্রাদুর্ভাব কমাতে আবাসিক এলাকা প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। লকডাউন দেয়া হয়েছে অনেক এলাকায়। এ কারণে লাখ লাখ মানুষ দুর্ভোগে পড়েছে।

টানা তৃতীয়দিনের মতো বৃহস্পতিবারও (২৭ অক্টোবর) চীনজুড়ে এক হাজারের বেশি কভিড রোগী শনাক্ত হয়েছে। বছরের শুরুতে সাংহাইয়ে দিনে কয়েক হাজার রোগী শনাক্ত হওয়ায় পুরোপুরি লকডাউন দেয়া হয়েছিল। সে তুলনায় কম হলেও চীনের নীতি অনুসারে আরো নিষিধাজ্ঞা ও বিধিনিষেধ চালুর জন্য এ সংখ্যা যথেষ্ট।

অর্থনৈতিক দিক থেকে চীনের চতুর্থ বৃহৎ শহর ও গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজু। সম্প্রতি শহরটির বিভিন্ন এলাকা ও সড়কে নতুন করে বিধিনিষেধ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংক্রমণের উচ্চ ঝুঁকির ‍মুখে নতুন করে শহরটির বেশকয়েকটি এলাকায় লকডাউন দেওয়া হয়।

বুধবার (২৬ অক্টোবর) সংক্রমণের ঝুঁকি এড়াতে কিংহায় প্রদেশের রাজধানী শিনিংয়ের বেশকিছু সবজি ও ফলের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দোকান মালিকদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ অবস্থায় শহরটিতে খাবারের স্বল্পতা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি দেখা দিয়েছে।

স্থানীয়ভাবে সংক্রমণ দেখা দেওয়ায় দেশটির বড় বড় শহর যেমন- ঝেংঝৌ, দাতং ও জিয়ানে নতুন করে কঠোর বিধিনেষেধ আরোপ করা হয়েছে।

চলতি সপ্তাহে শহরটিতে দৈনিক ২০-২৫টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। গত ১৪ দিনের হিসেবে এ সংখ্যা ২৪০। এ প্রেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ এক জেলায় আট লাখের বেশি বাসিন্দাকে ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, চীনের উহানে ২০১৯ সালের শেষের দিকে বিশ্বের প্রথম কভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা পরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

ইমা

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...