সোমবার, ২২ জুন ২০২৬

সিরিয়ায় আবারও ইসরায়েলের বিমান হামলা

- Advertisement -
Single page 1st Paragraph

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চলতি সপ্তাহে এটি ইসরায়েলের তৃতীয় হামলা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কের কাছে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বৃহস্পতিবার ইসরায়েল এই হামলা চালিয়েছে। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ইসারায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি শত্রুরা দামেস্কের আশপাশে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিক থেকে আগ্রাসন চালায়।

সিরিয়ার সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত শুক্রবারও একই ধরনের হামলা চালানো হয়েছে। তাছাড়া সোমবার নজিরবিহীনভাবে দিনেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

শুক্রবার ইসরায়েল যে হামলা চালায় তা ১৭ সেপ্টেম্বরের পর ভয়াবহ ছিল। তখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক স্থাপনার ওই হামলায় পাঁচ সিরীয় সেনা নিহত হয়।

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। যদিও এইসব হামলার দায় স্বীকার করে না ইসরায়েল।

ইমা

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...