সোমবার, ২৯ জুন ২০২৬

মজুদ চিনি উদ্ধার করে নায্যমূল্যে বিক্রি করল ভোক্তা অধিকার

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের পাহাড়তলী বাজারের দুইটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৬১ বস্তা চিনি উদ্ধার করে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের একটি টিম। এসময় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) অধিদফতরের বিভাগীয় ও জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তরের সহকারী প‌রিচালক নাসরিন আক্তার জানান, সকাল সাড়ে ১০টা থেকে অ‌ভিযা‌ন শুরু হয়। চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ভাউচার না রাখা ও বেশি মূল্যে চিনি বিক্রির অপরাধে ফারুক ট্রেডিংকে ৫০ হাজার টাকা ও উত্তরবঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। চিনির বিভিন্ন পাইকারি দোকান এবং তাদের গুদামে অবৈধভাবে চিনি মজুদ করছে কিনা তা তদারকি করা হয়। এসময় একটি দোকানে ১৮১ বস্তা ও আরেকটি দোকানে ৮০ বস্তা চিনি পাওয়া যায়। পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির নেতৃত্বে মজুদ করা চিনি ন্যায্যমূল্যে বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সহায়তায় পরিচালিত অভিযানে অংশ নেন অ‌ধিদপ্তরের সহকারী প‌রিচালক দিদার হোসেন।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...