বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

১০ দফা দাবী আদায় না হলে ৪৮ ঘন্টার কর্মবিরতি ঘোষণা

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ১০ দফা দাবি আদায়ে আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সোম ও মঙ্গলবার সারাদেশে পণ্য পরিবহনে তারা ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করার ঘোষনা দিয়েছে। এ দাবীর সমর্থনে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। মানববন্ধন ও সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষার্থে এ সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ১০ দফা দাবী তুলে ধরা হয়েছে।
বক্তারা বলেন, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের হৃদয়ে পুঞ্জিভূত ব্যাথা বিস্ফোরণ হওয়ার সময় অতি সন্নিকট। সংগঠনের যৌক্তিক দাবীগুলো আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালনসহ আন্দোলন অব্যাহত থাকবে বলে মানববন্ধনে নেতৃবৃন্দরা হুশিঁয়ারী উচ্চারণ করেন। সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ নুরুল আবছারের সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির দপ্তর সম্পাদক মোঃ আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মোঃ রুস্তম আলী খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃনাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আবদুল মান্নান, সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম, শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মুসা, নোয়াখালী ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আবুল বাহার, প্রাইমমুভার ওনার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দীক, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল মাওলা, কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুচ সালাম, ফেনী জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক গ্রুুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, বন্দর ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির সোহেল, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব মোঃ এমদাদুল হক, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, রাঙ্গামাটি ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, চট্টগ্রাম আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মনির আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব দীন মোহাম্মদ, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক আবদুচ সবুর, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের উপদেষ্টা আলহাজ্ব আবদুল নবী লেদু, চট্টগ্রাম কাভার্ডভ্যান ওনার্স এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আজিজুল হক, সাধারণ সম্পাদক এম.এ মান্নান মান্না, খাগড়াছড়ি ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জামাল কোম্পানী, উত্তর চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আহছান উল্লাহ চৌধুরী, কাপ্তাই ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী লোকমান, চট্টগ্রাম আন্তঃজেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইলিয়াছ, প্রাইমমুভার শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম খান, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন, কক্সবাজার ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব কে.এম মহিউদ্দিন ও বান্দরবান ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মুসা প্রমূখ। মানববন্ধন সমাবেশে বৃহত্তর চট্টগ্রামের সকল পণ্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...