চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ৪ দালাল আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।
আটককৃতরা হলেন- মোরশেদ আলম বাবু (৪১), মো. জিসান (২৪), মো. ফরহাদ (৩৪, মো. জুয়েল (২৩)।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, এসব দালাল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগীদেরকে মেডিকেল থেকে বাইরের ক্লিনিকে নিয়ে যায়। তারা অতি উচ্চ ফির বিনিময়ে বেসরকারি ক্লিনিকে ভর্তি করায়। এজন্য তারা ক্লিনিক কর্তৃৃৃপক্ষের কাছ থেকে কমিশনসহ বিভিন্ন সুযোগ সুবিধা পায়। আর রোগীরা বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার শিকার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করে। পরে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ইউডি

