বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নারায়ণগঞ্জে আবারও প্রেমিক কর্তৃক ধর্ষণের শিকার তরুণী,প্রেমিক আটক

- Advertisement -
Single page 1st Paragraph

প্রেমিক আবির্ভূত হচ্ছে ধর্ষক রুপে।সম্প্রতি উপুর্যপুরি নারায়ণগন্জে তিনটি সহ দেশের বিভিন্ন জেলায় এই ঘটনার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।স্লোগানে গত ২৩শে অক্টোবর প্রেমিক ও তাঁর নয় সহযোগী কর্তৃক প্রেমিকা গার্মেন্টস কর্মী তরুণীর ধর্ষিত হবার খবর প্রকাশিত হয়েছিলো।যা পরদিন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায়ও আসে।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নারায়ণগন্জের ফতুল্লায় প্রেমিক কর্তৃক প্রেমিকাকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্রধরে গড়ে ওঠা এই প্রেমের সম্পর্ক ধর্ষনের পরিনতি পেলো।এই ঘটনার শিকার এই তরুনীও(১৯) গার্মেন্টস কর্মী।
এই তরুণী স্লোগান প্রতিনিধিকে জানান,তিনি ফতুল্লা থানাধীন শাসশগাঁওয়ে বড় বোনের বাসায় থেকে স্থানীয় বিসিক শিল্পনগরীর এক গার্মেন্টসে চাকরি করে।বছর খানেক আগে ফেসবুকের মাধ্যমে কৃষ্ণ দাস নামের কুমিল্লার এক যুবকের সাথে তাঁর পরিচয় হয়।মেসেঞ্জারে নিয়মিত চ্যাটিং করতো তাঁরা।শুরুতে বন্ধু থাকলেও একসময় তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এক বছর ধরে তাঁরা সম্পর্ক চালিয়ে আসছিলেন।মাঝে মধ্যে কৃষ্ণ নারায়ণগঞ্জে এসে তাঁর সাথে দেখা করতো।সে তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলো।গত ৮ ই অক্টোবর কৃষ্ণকে নিয়ে বোনের বাসায় যায়।কেননা বোন ও বোন জামাইয়ের পক্ষ থেকে
সম্পর্ক পরিণতি দেবার চাপ ছিলো।তাঁরা কৃষ্ণের সঙ্গে কথা বলতে চাইছিলেন।নয়তো অন্যত্র থেকে আসা প্রস্তাবের দিকে তাঁরা এগোবেন।সেদিন সকাল আটটায় কৃষ্ণ তরুণীর বোনের বাসায় এসে নিজেই তরুণীকে বিয়ের জন্য বোন ও বোনজামাইয়ের নিকট প্রস্তাব দেয়।
পরের শুক্রবার সে তাঁর বাবা-মাকে নিয়ে কথা পাকা বলতে আসবে বলে জানায়।তাঁর আচরণ ও কথায় সবাই সন্তুষ্ট হয়।সেদিনই বেলা এগারোটার দিকে কৃষ্ণ তাঁর সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চাইলে তরুণী বাঁধা দিলেও জোরপূর্বক তাঁর সাথে শারীরিক সম্পর্ক তথা ধর্ষণ  করে।তারপর থেকে বিয়ের জন্য তরুণী চাপ দিলে কৃষ্ণ বিয়ে করতে অস্বীকৃতি জানায়।বাধ্য হয় সে আইনের আশ্রয় নিতে।ফতুল্লা মডেল থানায় সে কৃষের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
গত ২৩ শে অক্টোবর দিবাগত রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযুক্ত কৃষ্ণ দাসকে আটক করে।কৃষ্ণ দাস (২৪) কুমিল্লা জেলার হোমনা থানাধীন রামকৃষ্ণপুর গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে বলে জানায় পুলিশ।পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে নির্যাতিতা প্রেমিকার দায়ের করা ধর্ষণ মামলায় রোববার (২৩ অক্টোবর) রাতে ধর্ষক প্রেমিক কৃষ্ণ দাস (২৪) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত কৃষ্ণ দাস কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুরের বাবুল চন্দ্র দাসের পুত্র।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক জানায়, এবিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বৈরী আবহাওয়ার জন্য তাকে আদালতে পাঠানো না হলেও আজ তাঁকে আদালতে পাঠানো হয় বলে তিনি জানান।

ইমা

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...