বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

থামছেনা সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ

আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে ২৩টি বিদেশী গরু আটক

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের বান্দরবান জেলার আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ যেন থামছেই না। স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে গরু আটক করলেও থেমে নেই সীমান্ত দিয়ে গরু প্রবেশ। গত ৭-৮মাস ধরে মিয়ানমার থেকে প্রতিনিয়ত ঢুকছে গরু ও মহিষ। একটি অসাধু চক্র মিয়ানমার থেকে এসব গরু দেশে এনে বিভিন্ন জেলা উপাজেলায় পাচার করে চলেছে। এমন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে গত দুই দিনে ২৩টি গরু আটক করে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ও গত সোমবার (২৪ অক্টোবর) রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলা দুটির বিভিন্ন স্থান থেকে গরুগুলো আটক করা হয়।আটককৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৮৬ হাজার টাকা বলে ধারণা করছেন স্থানীয় গরু ব্যবসায়ীরা।

সূত্র জানায়, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার উপ-পরিদর্শক মো. রেজোয়ানুল হকের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা লামা-আলীকদম সড়কের পাট্টাখাইয়াস্থ মুড়ি ফ্যাক্টরীর পাশে অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ১৪টি গরু ও এর আগের দিন সোমবার ভোর ৪টার দিকেও ছফুর ঘোনাস্থ পাহাড়ে ঢাল থেকে ৬টি গরু আটক করে পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসাইন। এদিকে একই দিন পাশের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি থেকে ৩টি গরু আটক করে পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।

গরু আটকের বিষয়টি বান্দরবান পুলিশ সুপারের ফেসবুক ফেইজ থেকে পোষ্ট করা হয়। গত কয়েক মাসে
বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে দুই শতাধিক গরু আটক করেছে বলে জানা গেছে।
লামা উপজেলার খামারী আবদু সত্তার ও এসহসান উল্লাহ বলেন, মিয়ানমার থেকে গরু আনার কারনে দেশীয় গরুর চাহিদা ও দাম কমে গেছে। দেশে গরুর খাদ্যের দাম বেশি। তাই এক থেকে দেড় বছর গরু লালন পালনের পর বিক্রি করলে লাভের মুখ দেখতে পারছেনা খামারীরা।অধিকাংশ সময়ে লোকসান গুনতে হচ্ছে খামারীদের।

এ বিষয়ে সার্ক মানাবাধিকার ফাউন্ডেশনের বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. রুহুল আমিন বলেন, মিয়ানমার থেকে অবাধে গরু মহিষ দেশে আনার কারণে লোকসানের মুখে পড়েছে দেশীয় খামারীরা। তাই দেশে গরু আনা বন্ধে স্থানীয় প্রশাসন,বিজিবি ও পুলিশকে আরো কঠোর হতে হবে। তবেই বন্ধ হবে গরু প্রবেশ আর লোকসান থেকে বাঁচবে খামারীরা।

গরু আটকের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত)মো. মোজাফফর হোসেন বলেন, আটক গরু গুলো থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে মিয়ানমার থেকে গরু প্রবেশের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইমা

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...