সোমবার, ২৯ জুন ২০২৬

বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি ফ্লাইট চালু হচ্ছে ডিসেম্বরে 

- Advertisement -
Single page 1st Paragraph

ভিয়েতনামের উড়োজাহাজ সংস্থা ভিয়েতজেট এয়ার বাংলাদেশের সাথে ভিয়েতনামের সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে । আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে হ্যানয়-ঢাকা-হ্যানয় রুটে ফ্লাইট পরিচালনা করবে ভিয়েতনামের এই উড়োজাহাজ সংস্থা।

শুরুতে চার্টার্ড ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হলেও যাত্রী চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে নিয়মিত ফ্লাইট শুরুর পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া বাংলাদেশের পর্যটকদের জন্য সাশ্রয়ী ভিসা প্রসেসিংসহ নানা ধরনের ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে ভিয়েতনামের ট্যুর অপারেটর প্রতিষ্ঠান ভিক্টোরিয়া ট্যুর।

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এসব তথ্য জানান ভিক্টোরিয়া ট্যুরের বাংলাদেশের অংশীদার প্রতিষ্ঠান ইনোগ্লোব ট্র্যাভেল ও ট্যুরস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিম আমিন শোভন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে ভিয়েতনাম যাওয়া-আসায় তৃতীয় দেশ হয়ে যেতে হয়। তাই সময় ও খরচ দুটিই অনেক বেশি লাগছে। সরাসরি ফ্লাইট চালু হলে সব দিক থেকেই সাশ্রয়ী করা যাবে।

অনুষ্ঠানে ভিক্টোরিয়া ট্যুর ভিয়েতনামের ব্যবস্থাপনা পরিচালক নোং ভ্যান চিয়েন ভিক্টর বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম দুই দেশই স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গেছে। আকাশপথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে ভিক্টর বলেন, এ দেশের প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও বন্ধুসুলভ আতিথেয়তা পর্যটন শিল্পের বড় সম্পদ। ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র প্রসারে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত দেন।

তাসলিম আমিন শোভন বলেন, পর্যটন শিল্প ও বিমান যোগাযোগ খাতের উন্নয়নে দুই দেশের একসাথে কাজ করার বড় সুযোগ রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে তা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য প্রসারের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য ও টোয়াবের সাবেক সভাপতি মো. রাফিউজ্জামান, আটাবে’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরেফ, সায়মন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আটাবের সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহসহ দেশের শীর্ষস্থানীয় পর্যটন উদ্যোক্তা ও পেশাজীবীরা।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...