বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারা সৈকতে ভেসে এল মৃত ডলফিন, উদ্বিগ্ন পরিবেশবাদীরা!

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলার আনোয়ারায় বঙ্গোপসাগর তীরে পারকি সৈকতের পশ্চিম পাশে একটি ডলফিনের মরদেহ ভেসে এসেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এটি দেখতে পান পর্যটক ও স্থানীয়রা। এদিকে সৈকতে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন। ভেসে আসা ডলফিনগুলোর দেহ ক্ষত-বিক্ষত। আসছে মৃত কাছিমও। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। পারকি সৈকতে মৃত ডলফিনের শরীরের দাগ রয়েছে উল্লেখ করে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, শুক্রবার বিকেলে পারকি সৈকতের পশ্চিম পাশে একটি ডলফিনের মরদেহ দেখতে পান পর্যটক ও স্থানীয়রা। শনিবার সকালে এটি সৈকতেই মাটি চাপা দেওয়া হবে। “সাগরে মাছ শিকার জেলে ট্রলারের জালে আটকে বা ট্রলির আঘাতে এ ডলফিন মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি । তবে মৃত্যুর কারণ অনুসন্ধানে মৎস্য বিভাগকে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। কারণ সামুদ্রিক এ বন্ধু প্রাণীগুলো মারা পড়লে সমুদ্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও জানান তিনি “পরিবেশ বিষয়ক সংগঠন এনভ্যায়ারমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, প্রাণ প্রকৃতির উপর এমন আঘাত মেনে নেয়া যায় না। বিশ্বব্যাপী কোভিড-১৯ এর এমন ভয়াবহ দাপটেও আমরা থামছি না। এখনও আমরা কেন বুঝতে চাই না যে, প্রাণ প্রকৃতি না থাকলে শুধু মানুষ নয় পৃথিবীর অস্বিত্বই থাকবে না। উপকূলে ডলপিনের এমন মত্যু চাই না। এটা আমাদের জন্য অশনি সংকেত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, পারকি ভেসে আসা ডলফিনটি বিপন্ন জাতের ‘ইরাবতি ডলফিন’ নামে পরিচিত। “বিভিন্ন সময়ে সৈকতে এ ডলফিনগুলোকে কারা হত্যা করছে তা দেখতে হবে। এসব ডলফিন মারা পড়লে আমাদের পরিবেশও হুমকির মুখে পড়বে বলে জানান তিনি।”

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...