শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ভেসে এলো শিশুর লাশ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে থেকে অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাগরের উত্তাল ঢেউয়ে লাশটি ভেসে এসেছে বলে ইয়ার্ড কর্তৃপক্ষের ধারণা।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কদমরসুল এলাকার সাগরের পাশে আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডের মালিক কামাল উদ্দিন বলেন, ইয়ার্ডে একটি শিশুর লাশ ভাসতে দেখে ইয়ার্ডের কর্মকর্তারা আমাকে খবর দেয়। শিশুটির বয়স ৩-৪ মাস হতে পারে। লাশটি কোথায় থেকে এসেছে কেউ জানে না। মনে হচ্ছে সাগরের ঢেউয়ের সঙ্গে ভেসে আসতে পারে। পরে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, গাউসিয়া কমিটির মানবিক টিমটিতে ছিলেন মামুন, আলি আকবর, নূরউদ্দীন, জিকু, সোলাইমান, রিদুয়ান, ইলিয়াস, ইয়াকুব, দৌলত, মাহিন, মেহরাজ ও ইমরান।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, তিন মাসের শিশুটির মরদেহ গাউসিয়া কমিটির মানবিক টিমের সহায়তায় নৌ পুলিশ উদ্ধার করেছে। জানাজা শেষে শিশুটিকে দাফন করা হবে।

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...