রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ছেলের খুনী জামিনে বেরিয়ে পিতাকে হত্যা

নারায়ণগঞ্জ এর চাঞ্চল্যকর জাকির হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

ছেলের খুনী জামিনে বেরিয়ে পিতাকে হত্যা করেছে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর জাকির হত্যা মামলার প্রধান আসামী মোঃ কবির হোসেন (৩৮)  র‌্যাব-১১ ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে।

গত ২০২০সালের মে মাসে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার জাকির হোসেনের বড় ছেলে অন্তু (২৬)কে ডেকে নিয়ে এলাকার কতিপয় ব্যক্তি গরুর দুধের সহিত বিষ জাতীয় দ্রব্যাদি মিশ্রণ করে খাইয়ে হত্যা করে।এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হলে আসামীদের গ্রেফতার করা হয়।উক্ত মামলার প্রধান আসামী মোঃ কবির হোসেন  ১ মাস ১৩ দিন জেল খেটে জামিনে মুক্তি পায়। জামিনে বের হয়ে ক্ষিপ্ত কবির হোসেন  গত ১৬সেপ্টেম্বর ২০২২ ফতুল্লা থানাধীন বক্তাবলি ফেরীঘাট হতে নিহত অন্তুর বাবা জাকিরকে অপহরণ করে ফতুল্লা থানাধীন বক্তাবলী সাকিনস্থ ২ নং আসামী রশিদের অফিসে নিয়ে যায় এবং অন্তুর মায়ের কাছে মুক্তিপণ দাবী করে।

পরবর্তীতে ১৯ অক্টোবর ২০২২ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বাগপাড়া ব্রীজের ৫০ গজ উত্তরে ব্রক্ষ্মপুত্র নদের কিনারে কচুরিপানার নিচ হইতে অপহৃত জাকির হোসেনের মৃত দেহ পাওয়া যায়।এ ঘটনায় জাকির হোসেনের স্ত্রী খোরশেদা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর থেকেই হত্যাকারীরা কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে যায়। মর্মান্তিক এই হত্যাকান্ডের প্রেক্ষিতে র‌্যাব একটি ছায়া তদন্ত শুরু করে এবং নৃশংস হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোয়েন্দা নজরদারী ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার(২৪অক্টোবর)র‌্যাব ১১ র‌্যাব ১৫এর সহযোগিতায় কক্সবাজারের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা হতে হত্যাকারী মোঃ কবির হোসেনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। উপরোক্ত মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১১ এর অভিযান চলমান রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইমা

 

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...