সোমবার, ২৯ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় প্রকাশ্য দিবালোকে শিক্ষকের অর্ধশতাধিক গাছ লুট

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়ায় প্রকাশ্য দিবালোকে এক শিক্ষকের বনায়নের অর্ধশতাধিক গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্র ও শনিবার দিবালোকে বাগানের আম, কাঠাল, জাম, গামারী ও সেগুন সহ প্রায় ৩৩টি গাছ কর্তন করে অন্যত্র পাচার করেছে দুর্বৃত্তরা । কেটে নেওয়া গাছের আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার লালানগর ইউনিয়নের খিলমোগলের সাহাপাড়ার শিক্ষক বিজয় লাল সাহার ০.৫৩ একর জায়গায় বাগান সৃজন করেন। স্থানীয় মো. আব্দুল মালেক বলেন, শিক্ষকের অর্ধশতাধিক গাছ প্রকাশ্যে দিবালোকে কেটে নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী ও এসময় সন্ত্রাসীদের কাছে অসহায় ছিল।


মো. ইয়াসিন আরাফাত বলেন, জহির আহামদ (গুড়িয়া), আজিম, হোসেন, আবু বক্কর গং ফিল্মষ্টাইলে শিক্ষক বিজয় লাল সাহা ও হিরা লাল সাহার বাগানের গাছ কেটে অন্যত্র পাচার করেছে।
গতকাল রোববার বাগান মালিক শিক্ষক বিজয় লাল সাহা জানান, প্রাইমারি স্কুলের শিক্ষকতা পেশার কারণে কর্মস্থল ফটিকছড়ি উপজেলায় অবস্থান করছি। পৈত্রিক সূত্রে পাওয়া জায়গায় ফলজ গাছ সহ নানা প্রজাতির গাছ বনায়ন করেছি। আমার সম্পত্তি দখলের জন্য স্থানীয় একটি প্রভাবশালী চক্র বাগানের গাছ কেটে নিয়ে গেছে গেছে । ইতিপূর্বেও দৃস্কৃতিকারীরা সন্ত্রাসী কায়দায় বাগানের গাছ কর্তন ও বাড়ির মূল্যবান আসবাবপত্র লুট করেছে বলে অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে। এই ব্যাপারে গত ২৪ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা করা হয়েছে। প্রথম ঘটনার একমাস অতিবাহিত না হতেই দুস্কৃতিকারীরা গত শুক্র ও শনিবার ১৫-২০ জন কাঠুরিয়ার মাধ্যমে বাগানের ৩৩টি গাছ কেটে নিয়ে গেছে।
এই ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন তালুকদার বলেন, দুস্কৃতিকারীরা জোরপূর্বক শিক্ষকের বাগানের গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে চৌকিদার পাঠিয়েছি। কিন্তু চৌকিদারের বাঁধা উপেক্ষা করে প্রভাবশালীরা গাছ কেটে নিয়ে গেছে। এই ঘটনায় সহায়তা চেয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় বিষয়টি জানালেও পুলিশের কোন সহযোগিতা পায়নি বলে জানান ।এই ঘটনায় তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের উর্দ্ধতন মহলের সু-দৃষ্টি কামনা করেছেন। এই দিকে শিক্ষকের বাগানের গাছ কাটা প্রসঙ্গে রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার মজুমদার বলেন, আইনশৃঙ্খলা অবনতি বা অপ্রীতিকর ঘটনা না হওয়া পর্যন্ত পুলিশের কোন কিছুই করার নেই। গাছ কাটা বা সম্পত্তির বিষয়ে ক্ষতিগ্রস্থদের আদালতের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...