সোমবার, ২২ জুন ২০২৬

ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ঋষি সুনাক

- Advertisement -
Single page 1st Paragraph

ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কনজারভেটিভ পার্টির (টোরি) নেতা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। লিজা ট্রাসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী নেতৃত্বের জন্য কনজারভেটিভ সদস্যদের ফের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। প্রথম দিকে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন নির্বাচনে অংশগ্রহণের কথা ছিল। কিন্তু গতকাল তিনি নেতৃত্বের দৌঁড় থেকে সরে যাওয়ায় ঘোষণা দিয়েছেন।

বিবিসির প্রতিবেদন অনুসারে, নিয়ম অনুসারে কনজারভেটিভ সদস্য ১০০ এমপি সমর্থন দিলে নেতৃত্বের প্রতিযোগিতায় নামতে পারেন নির্বাচিত সদস্যরা। একাধিক প্রার্থী হলে ব্যালট পেপারে নির্বাচন হয়। কনজারভেটিভ পার্টির ১ লাখ ৭০ হাজার সদস্য প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট প্রদান করবেন।

টোরি দলের ৩৫৭ সদস্যর মধ্য এখন পর্যন্ত ১৮০ জন নিজেদের মতামত জানিয়েছেন। তাদের মধ্যে ১৫৫ জন সুনাককে সমর্থন দেবেন বলে নিশ্চিত করেছেন। বরিস সরে যাওয়ায় ঋষি সুনাকের একমাত্র প্রতিদ্বন্দ্বী ও কনজারভেটিভ এমপি পেনি মরডান্ট। তাকে এখন পর্যন্ত ২৫ জন সদস্য সমর্থন দিচ্ছেন।

খবরে বলা হয়েছে, সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টার মধ্যে পেনি যদি ১০০ সমর্থন জোগাড় করতে না পারেন, প্রধানমন্ত্রী হতে ঋষি সুনাকের আর কোনো বাধা থাকবে না। তবে, এখন পর্যন্ত পেনি শত সদস্যের সমর্থন পাননি।

যদি সেটি হয়ে যায় ঋষির সঙ্গে ভোটে লড়বেন পেনি। বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে কনজারভেটিভ পার্টি শুক্রবারই তাদের তাদের নতুন নেতা নির্বাচনের ফল ঘোষণা করবে।

বরিস জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। মাত্র ৪৫ দিন ক্ষমতায় থাকার পর তিনি  পদত্যাগ করেন। এর আগে লিজের সঙ্গে প্রধানমন্ত্রী হতে লড়াই করেন ঋষি সুনাক।তবে সেই যাত্রায় হেরে গিয়েছিলেন তিনি।

সূত্র: বিবিসি

ইউডি

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...