রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দুর্ধর্ষ কিশোর গ্যাং “পিনিক গ্যাং”এর প্রধান শাকিলসহ ৫ সদস্য গ্রেফতার অস্ত্র উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়নগঞ্জে র‌্যাবের হাতে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘পিনিক গ্যাং’এর প্রধান শাকিলসহ ৫জন গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত রবিবার( ২৩ অক্টোবর )দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হাটিপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্ধর্ষ কিশোর গ্যাং “পিনিক গ্যাং” এর প্রধান  মোঃ শাকিল ইসলাম (২১), পিতা- মৃত শফিকুল ইসলাম, সাং- আটিপাড়া, তারাবো, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ,  মোঃ আলফাজ (১৮), পিতাঃ মৃত সিরাজ আলী, সাং- কামরাবন্দ পোষ্টঃ বাধাগাট, থানা-তাহেরপুর, জেলা-সুনামগঞ্জ, মোঃ সিফাত (১৮), পিতা- মোঃ সোহাগ, সাং- কৃষ্ণপুরা, থানা- আড়াই হাজার, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ রিফাত হোসেন (২১), পিতা- মৃত খোরশেদ আলম, সাং- আটিপাড়া, তারাবো, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ শান্ত ভূইয়া (২১), পিতা-মৃত রফিক ভূইয়া, সাং-তারাবো দক্ষিণ পাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’দের দেশীয় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ২ টি হাসুয়া, ২ টি সুইচ গিয়ার চাকু, ১ টি ছোড়া, উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “পিনিক গ্যাং” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য রূপগঞ্জ থানাধীন হাটিপাড়া সাকিনস্থ তারাবো মোজাম্মেল চেয়ারম্যান এর বালুর মাঠে ছোরা, সুইচ গিয়ার চাকু, হাসুয়া সহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। হাল আমলে বিভিন্ন পত্র পত্রিকায় ও মিডিয়ায় নারায়ণগঞ্জ এলাকার কিশোর গ্যাং “পিনিক গ্যাং” এর দৌরা্ত্ব্য নিয়ে নানাবিধ খবর প্রচার ও লোখালেখি হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বর্ণিত কিশোর গ্যাং এর সদস্যদের সকল আলামত সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

কিশোর গ্যাং প্রধান মোঃ শাকিল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানায় ১ টি অস্ত্র আইনে মামলা এবং ১ টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইমা

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...