শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পরম কাঙ্খিত জয় দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

সকালের ম্যাচ প্রিভিউতে বাংলাদেশের জন্য আজকের ম্যাচে জয়ের গুরুত্ব,প্রয়োজনীয়তা ও জিতেই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান,বেশ দৃঢ়তার সঙ্গে বলা হয়েছিলো দুই দলের ক্রিকেটীয় বিচার-বিশ্লেষণ করে বাস্তবতার নিরিখেই।টস হেরে ব্যাট করতে নেমে ভালো সূচনার পরেও ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ৭৬/৫ পরিনত হয় বাংলাদেশ।অথচ ৪৩ রানে প্রথম উইকেট হারিয়েছিলো বাংলাদেশ।শক্ত ভিতের উপর দাঁড়িয়ে যেখানে একটা বড়ো সংগ্রহ দাঁড় করবে বলে মনে হচ্ছিলো,পরের ৩৩ রান করতে গিয়ে উল্টো আরও চার ব্যাটার প্যাভিলিয়নের পথ ধরলে পুরনো আশংকা চেপে বসে সমর্থকদের মধ্যে।আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে দুই ইনফর্ম ব্যাটসম্যান লিটন দাস ও সাকিব আল হাসান থাকায় শংকাটা রীতিমতো জেঁকে বসে।

কিন্তু আফিফ হোসেন ও মোসাদ্দেক দুটো অতীব গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের মান রক্ষার সাথে লড়াই করার মতো পূঁজি পায় বাংলাদেশ।আফিফের ২৭ বলে ৩৮ ও মোসাদ্দেক হোসেনের ১২ বলে অপরাজিত ২০ রানে বিশ ওভারে আট উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ।তাড়া করতে নেমে তাসকিন আহমেদের দুই উইকেটের সাথে দুটো রানআউটে নেদারল্যান্ডস ১৫/৪
পরিনত হয়।এরপর কলিন একারম্যান উইকেট রক্ষক এডওয়ার্ডসকে নিয়ে ৪৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন।৫৯ রানে ডাচদের পঞ্চম উইকেট পতনের পর এক প্রান্তে ধারাবাহিক ভাবে উইকেট পড়লেও কলিন একারম্যান বিধ্বংসী হয়ে উঠছিলেন।তাঁকে আউট করতে না পারলে ম্যাচের ফল উল্টোও হতে পারতো।

তাসকিনের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে দলকে ১০১ রানে রেখে আউট হয়ে যান কলিন একারম্যান।৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি।শেষ ব্যাটসম্যান হিসেবে নামেন বোলিংয়ে ২১ রানে দুই উইকেট পাওয়া ভ্যান মিক্রান।১৪ বলে ২৪ রান করে পরাজয়ের ব্যবধানটি কমানো ছাড়া বাংলাদেশের জয় আটকানো সম্ভব হয়নি।বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ২৫ রানে চার উইকেট নিলেও হাসান মাহমুদের স্পেলটিও দলের জয়ে বড়ো ভূমিকা রাখে।৪-১-১৫-২ হলো হাসান মাহমুদের বোলিং ফিগার।শুরু ও শেষে ডাচদের হার নিশ্চিত করা ২৫/৪ জন্য ম্যাচ সেরার পুরস্কার পান তাসকিন আহমেদ।বিশ ওভারে নয় উইকেটে ১৩৫ রান করে ৯ রানে পরাজিত হয় নেদারল্যান্ডস।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...