সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল

- Advertisement -
Single page 1st Paragraph

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম জেলাধীন স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে মেডিকেল টিম গঠন করে প্রস্তুত রাখারও নির্দেশনা দেয়া হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি পুনঃআদেশ না দেয়া পর্যন্ত বাতিল করা হলো এবং ইউএইচএফপিওসহ (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) সকল চিকিৎসক/কর্মকর্তা/কর্মচারীর বাধ্যতামূলক কর্মস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এছাড়া জেলার প্রত্যেক জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে এবং আরবান ডিসপেনসারি ও প্রতি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিম প্রস্তুত রাখার কথা বলা হয়েছে নির্দেশনায়। মেডিকেল টিম গঠন ও প্রস্তুত রাখা সংক্রান্ত তথ্য জেলা কন্ট্রোল রুমে পাঠাতে বলা হয়েছে।

দুর্যোগ মোকাবেলায় বাফার স্টক (ওষুধ, স্যালাইন, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রভৃতি) মজুদ রাখার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...