বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্মেলন

 পুরনো নেতৃত্ব পুনরায় নির্বাচিত

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জ জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিন ব্যাপী সম্মেলনের ২৩শে অক্টোবর রবিবার ছিলো সমাপনী অধিবেশন।শহরের গলাচিপার একটি হলরুমে গতকাল থেকে এই সম্মেলন শুরু হয়।আজ সমাপনী অধিবেশনে জেলার নেতৃত্ব নির্বাচন করা হয়।কাকতালীয় ভাবে আজ অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে যেমন আগের দু’জনকেই পুনরায় নির্বাচিত করা হয়,তেমনি জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃত্বেও আগের দু’জনকেই পুনরায় নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনের প্রধান অতিথি পার্টির কেন্দ্রীয় সেক্রেটারী জননেতা সাইফুল হক বিকেলে কমরেড মাহমুদ হোসেনকে সভাপতি ও কমরেড আবু হাসান টিপুকে সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত ঘোষণা করেন।একই সাথে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির নামও ঘোষণা করেন তিনি। কমিটির অন্য সদস্যরা হলেন কমরেড শহিদুল আলম নাননু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আঙ্গুর, মোক্তার হোসেন, আইয়ুব আলী, নাছির হোসেন, আই ভি রহমান, সুরুজ আলী মাতুব্বর, হেলীম সরদার, মোহাম্মদ আলী, মোতালেব সরকার, রওশন আলী ও সেলিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা সাইফুল হক সরকারের সমালোচনা করে ও খুলনায় বিএনপির সমাবেশের দিকে ইঙ্গিত করে বলেন, সরকারী দল আওয়ামী লীগ বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বিরোধীদের শান্তিপূর্ণ সভা সমাবেশ পন্ড করতে গণ পরিবহন বন্ধ করে গণদূর্ভোগ সৃষ্টির অপকৌশল গ্রহন করেছে।বিরোধী মতাবলম্বীদের দমনে হত্যা ও সন্ত্রাসের পথ অবলম্বন করা হয়েছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়।

তিনি বলেন জবরদস্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে সরকার দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আন্দোলনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আন্দোলনে জিততে না পারলে ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষা করা যাবে না।

ইমা

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...