সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বহুল আলোচিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে হাই-বাদল জুটিই পুনরায় নির্বাচিত

- Advertisement -
Single page 1st Paragraph

শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের ঐতিহাসিক দুই মেরু ভিত্তিক আওয়ামী রাজনীতিতে নতুন করে বিভাজন সৃষ্টির সুযোগ না দিয়ে সরল পথে হাঁটবার কৌশলই অবলম্বন করলো কেন্দ্র।বহুল আলোচিত ও আকাঙ্খিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুরনো নেতৃত্বকে নতুন করে বহাল রাখার ঘোষণার মাধ্যমে সমাপ্ত হলো বহু জল্পনা-কল্পনার।

রবিবার (২৩ অক্টোবর)  জেলার ষষ্ঠ কাউন্সিলের মধ্য দিয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ও বর্তমান সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল।আজ বিকেলে আগামী তিন বছরের জন্য তাঁদের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সুদীর্ঘ ২৫ বছর পর আজ অনুষ্ঠিত হওয়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের এ সম্মেলনকে ঘিরে গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজমান ছিলো।যাঁর চুড়ান্ত প্রকাশ দেখা গেলো আজ ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামে।রীতিমতো জনসমুদ্রের সৃষ্টি হয় সম্মেলনস্থল।

সম্মেলন উপলক্ষ্যে আওয়ামী লীগের নির্বাচনীয় প্রতীক নৌকার আদলে বানানো হয়েছিল বিশাল সূদৃশ্য মঞ্চ।যে
মঞ্চের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিলো পাশাপাশি সাংসদ একেএম শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভীর বসবার বিরল দৃশ্য।

সম্মেলনকে ঘিরে দুপুর থেকে জেলা আওয়ামীলীগের সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বাহারি রঙের টি-শার্ট পরিধান করে, ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে,উৎসবের আমেজে ঢোল বাজনা বাজিয়ে মিছিল ও শ্লোগানে মুখর হয়ে সম্মেলনস্থল ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে জড়ো হতে থাকেন।একসময় জনতার ভীড় স্টেডিয়াম ছাড়িয়ে বাইরের সড়কগুলোতে ছড়িয়ে পড়ে।

বেলা আড়াইটার দিকে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডা. মো. আব্দুর রাজ্জাক এমপি।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এড. কামরুল ইসলাম এমপি,আইন বিষয়ক সম্পাদক এড. কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস এমপি,মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যকরি সদস্য এড. রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, সাহাব উদ্দীন ফরাজী, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু সহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ।

ইমা

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...